শিক্ষাভবন অবরোধ ৭ কলেজ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ১৫: ২০
শিক্ষাভবন অবরোধ ৭ কলেজ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধ

প্রস্তাবিত ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার প্রক্রিয়া দীর্ঘদিন ধরে ঝুলে থাকায় এবং অধ্যাদেশ জারিতে কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় শিক্ষাভবন মোড় অবরোধ করেছেন ঢাকার সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীরা। রোববার দুপুর ১টার দিকে তারা শিক্ষাভবন মোড়ে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা, ফলে রাজধানীর অন্যতম ব্যস্ত এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সরকারি সাত কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের অভিযোগ, প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র স্কুলিং মডেল ভিত্তিক খসড়া অধ্যাদেশ উচ্চমাধ্যমিক স্তরের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি করবে। তারা স্কুলিং মডেল বাতিল এবং উচ্চমাধ্যমিকের স্বতন্ত্র কাঠামো বজায় রাখার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভও করেছেন।

শিক্ষার্থীরা দাবি করেছেন, দ্রুত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র চূড়ান্ত অধ্যাদেশ জারি করতে হবে। কারণ শিক্ষা মন্ত্রণালয় খসড়া আইন প্রকাশ করলেও এখনো চূড়ান্ত কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। এতে পরিচয় সংকট, একাডেমিক অনিশ্চয়তা এবং ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে প্রায় দেড় লক্ষাধিক শিক্ষার্থী চরম বিপাকে পড়েছেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement