মিরপুরে চলন্ত বাসে আগুন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে ইতিহাস পরিবহনের একটি চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে। এতে বাসটির অধিকাংশ পুড়ে গেলেও কেউ হতাহত হননি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে মিরপুর ১ নম্বরের দিকে যাওয়ার পথে ফায়ার সার্ভিস কার্যালয়ের বিপরীত পাশে বাসটিতে আগুন লাগে। সন্ধ্যা ৭টা ৩৮ মিনিটে খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান।

মিরপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. জাহিদুল ইসলাম বলেন, “চলন্ত বাসটিতে যাত্রীবেশে থাকা দুর্বৃত্তরা আগুন দিয়ে চলে যায়। এতে কেউ হতাহত হয়নি।”

বাসটির চালক ও সহকারীকে হেফাজতে নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ভিডিও সংগ্রহ করা হচ্ছে।

এর আগে শনিবার ভোরে রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় পুলিশের একটি পরিত্যক্ত পিকআপে আগুন লাগে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad