সাভারে লাব্বাইক পরিবহনের বাসে আগুন, নাশকতার অভিযোগ

সাভার (ঢাকা) প্রতিনিধি
আগুনে বাসটির ভেতরের অংশ পুড়ে গেছে। ছবি: সংগৃহীত
আগুনে বাসটির ভেতরের অংশ পুড়ে গেছে। ছবি: সংগৃহীত

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের জোরপুল এলাকায় দিনদুপুরে লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার বেলা পৌনে ২টার দিকে মহাসড়কের পাশে পার্ক করে রাখা বাসটিতে এ ঘটনা ঘটে। আগুনে বাসটির ভেতরের পুরো অংশ পুড়ে গেছে।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, “বাসটিতে আগুন লাগার খবর পেয়ে দ্রুত আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাসটির ভেতরের সম্পূর্ণ অংশ পুড়ে যায়।”

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, লোকজনের সঙ্গে কথা বলে এবং প্রাথমিক তদন্তে বাসটিতে নাশকতামূলকভাবে আগুন লাগিয়ে দেওয়ার ধারণা করা হচ্ছে। এক প্রত্যক্ষদর্শী দাবি করেছেন, মোটরসাইকেলে করে আসা কয়েকজন বাসটিতে আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যান।

তবে বাসটিতে আগুন দেওয়ার অভিযোগের বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম। তিনি বলেন, “বাসটা গত দুদিন ধরে ওই স্থানে পার্কিং করে রাখাছিল। বাসটি গ্যাসচালিত ধারণা করা হচ্ছে রোদের প্রখর তাপে বাসটিতে আগুন ধরে যায়।”

কেউ বাসটিতে আগুন লাগিয়ে দিয়েছেন কি না— এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, “এখন তো এমনিতে আগুন লাগলেও সেটা নাশকতা হয়ে যায়।”

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad