গোপালগঞ্জে আ.লীগের মিছিল, ২ গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ ৪

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে সোমবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের পর দুই গ্রামবাসীর সংঘর্ষের সময় ফুল মার্কেটের ১০টি দোকান ভাঙচুর হয়। ছবি: সংগৃহীত
গোপালগঞ্জে সোমবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের পর দুই গ্রামবাসীর সংঘর্ষের সময় ফুল মার্কেটের ১০টি দোকান ভাঙচুর হয়। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো মিছিল করেছে। মিছিল শেষে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণসহ বাড়িঘর ও দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় অন্তত চারজন গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৬ জন।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় গোপালগঞ্জ সদরে ক্রিকেট স্টেডিয়ামসংলগ্ন চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ হয়।

সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন— চরমানিকদহ গ্রামের হাফিজ মোল্লার ছেলে প্রান্ত মোল্লা (২০) ও তার ভাই রাকিব মোল্লা (২২), সাফায়েত মোল্লার ছেলে সাহাবুল মোল্লা (৩৫), টুলু মোল্লার ছেলে আমিন মোল্লা (২০) ও চরমানিকদহ গ্রামের আকুবরের ছেলে তাসলিম (২৮)। এ ছাড়া শহরের পাঁচুড়িয়া এলাকার তুহিন খানের ছেলে সামিউল খানও আহত হয়েছেন। আহত বাকিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সংঘর্ষের খবর জানিয়ে গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর শুনেছি। তবে থানায় কেউ অভিযোগ দেয়নি। শুনেছি সংঘর্ষের পর দুপক্ষ বসে নিজেদের মধ্যে মীমাংসা করে নিয়েছে।

স্থানীয়রা জানান, বিকালে লঞ্চঘাট এলাক থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করেন। এ সময় ঘোষেরচর গ্রামের এক তরুণকে মারধর করে চরমানিকদাহ কয়েকজন তরুণ। এর জের ধরে গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়ামসংলগ্ন সড়কের উপর দুই গ্রামের বাসিন্দারা পালটাপালটি ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় গোলাগুলি হয়, কয়েকটি ককটেলও বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ সময় বাজারের অন্তত ১০টি দোকান ভাঙচুর করা হয়।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad