ফরিদপুরের মধুখালীতে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩

ফরিদপুর প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ফরিদপুরের মধুখালীতে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালীর আড়কান্দিতে এ সড়ক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন।

নিহতদের মধ্যে ২ জন পুরুষ ও ১ জন নারী রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

পুলিশ জানায়, ঢাকাগামী একটি বাসের সাথে মাগুরাগামী একটি অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন।

ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, ‘বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। তাদের নাম-পরিচয় এখনও জানা সম্ভব হয়নি।’

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad