যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার পিস ইয়াবাসহ ২ তরুণ গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি চালিয়ে দুই তরুণের কাছ থেকে ৯ হাজার ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় চিয়উছা চাকমা (২৩) ও কালো চাকমা (২২) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) ভোরে মেয়র হানিফ ফ্লাইওভারের ৬ নম্বর টোল প্লাজার সামনে এ অভিযান চালানো হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডিএনসি।
সংস্থাটি জানায়, খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা একটি বাসে ইয়াবার বড় চালান আসছে— এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের কর্মকর্তারা। পরে টোল প্লাজার সামনে শান্তি পরিবহনের বাসটি থামিয়ে দুই যাত্রীর শরীর তল্লাশি করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৯ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার চিয়উছা চাকমা ও কালো চাকমার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।















-dde4e8.jpg)
