শ্রম ভবনে মজুরি বোর্ডের সভা, সামনে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
শ্রম ভবনের সামনে পোশাকশ্রমিকদের বিক্ষোভ। ছবি: সংগৃহীত
শ্রম ভবনের সামনে পোশাকশ্রমিকদের বিক্ষোভ। ছবি: সংগৃহীত

তৈরি পোশাক শিল্পের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা চলার মধ্যে রাজধানীর সেগুনবাগিচায় শ্রম ভবনের সামনে বিক্ষোভ করছেন শ্রমিকদের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানিয়ে সেখানে অবস্থান নিয়েছেন কয়েকশ শ্রমিক। বিক্ষোভকারীদের হাতে বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়নের ব্যানারও দেখা গেছে।

সোমবার (২৩ নভেম্বর) বেলা পৌনে ১২টায় শ্রম ভবনে নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা শুরু হয়। সভা শুরুর পর থেকেই ভবনের সামনে বিভিন্ন সংগঠনের ব্যানারে জড়ো হন শ্রমিকরা।

সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার বলেন, “আমাদের দাবি স্পষ্ট, শ্রমিকদের নূন্যতম মজুরি ৩০ হাজার করতে হবে। তা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।”

এদিকে সভা চলার সময় দুপুর পৌনে ২টার দিকে শ্রম ভবনে থেকে বের হয়ে এক কর্মকর্তা বলেন, “কখন মিটিং শেষ হয় তা বলা যাচ্ছে না। তবে ঘণ্টা দেড়েক পরে ব্রিফ করা হবে।”

মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে সভায় সদস্য মোসলেহ উদ্দিন আহমদ, আসিফ আইয়ুব, আনোয়ার হোসাইন, পোশাক মালিকদের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন এবং শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার অংশ নেন।

পরে বেলা ৩টার দিকে সভা শেষে বেরিয়ে মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি গ্রহণ করেন।

বেতন বাড়ানোর দাবিতে তৈরি পোশাক খাতে শ্রমিক অসন্তোষের মধ্যে গত ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠনের পাশাপাশি পোশাকশিল্পের জন্য নতুন বোর্ড গঠন করে। এরপরও ঢাকার মিরপুর, সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটে।

এরপর ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় ডিসেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণা দেওয়া হলে শ্রমিকরা কাজে ফিরতে শুরু করেন। ৯ নভেম্বর দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দেয়। সেদিন মালিকপক্ষ প্রস্তাব দিতে না পারায় তাদের চার কার্যদিবস সময় দেওয়া হয়।

সে অনুযায়ী ১৬ নভেম্বরের সভায় মালিকপক্ষ প্রস্তাব দেবে বলে জানিয়েছিল বিজিএমইএ। তবে ওই সভা স্থগিত হওয়ায় শিল্পাঞ্চলে আবারও অস্থিরতা দেখা দেয়। স্থগিত হওয়া সেই সভাই সোমবার অনুষ্ঠিত হচ্ছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad