কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে, ১ জনের লাশ উদ্ধার

ঢাকার কেরানীগঞ্জের নারিকেলবাগ এলাকায় আমান প্লাস্টিক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তবে নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
সোমবার (২৬ অক্টোবর) দুপুর ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, এ দিন দুপুর ১২টা ২৫ মিনিটে কারখানাটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এর সাত মিনিট পর, দুপুর ১২টা ৩২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন কর্মীরা।
প্রথমে পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও তিনটি ইউনিট যোগ দেয়। মোট আটটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

-d0b2d1.jpg)













