রাজধানীতে পুলিশের তল্লাশি চৌকিতে বিদেশি পিস্তল-গুলিসহ আটক ২

রাজধানীর মিরপুরে তল্লাশি চৌকিতে বিদেশি পিস্তল ও গুলিসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেন পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার।
আটক দুজন হলেন— মশিউল আজম ও শান্ত ইসলাম। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুটি গুলি ও একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।
উপকমিশনার হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার বলেন, “তারা বাইকে করে যাচ্ছিলেন। পুলিশের তল্লাশি চৌকিতে ধরা পড়েন।”
এ ঘটনায় বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন করা হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।














