রাজধানীতে মিছিলের প্রস্তুতির সময় ছাত্রলীগ সন্দেহে গ্রেপ্তার ১৯

প্রতিবেদক, রাজনীতি ডটকম
পল্টন মডেল থানা। ছবি: সংগৃহীত
পল্টন মডেল থানা। ছবি: সংগৃহীত

রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য সন্দেহে ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যার পর বায়তুল মোকাররমের উত্তর পাশের আজাদ গলি থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান।

তিনি বলেন, “তাদের আমরা গ্রেপ্তার করে থানায় এনে খোঁজ নিচ্ছি, যাচাই বাছাই করছি। তাদের মধ্যে অধিকাংশই নিষিদ্ধ ছাত্রলীগের।”

তবে গ্রেপ্তার ব্যক্তিদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad