কেরানীগঞ্জে লাইটার কারখানায় আগুন নিয়ন্ত্রণে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ১৬: ১৮
কেরানীগঞ্জে লাইটার কারখানায় আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর কেরানীগঞ্জের কদমতলীর গ্যাস লাইটার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৭ ইউনিট চেষ্টা করে বিকেল ৩ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আজ শনিবার দুপুর ১টা ১৩ মিনিটের দিকে কদমতলীর শিল্প এলাকায় ওই কারখানায় আগুনের সূত্রপাত হয় বলে জানান ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।

তিনি বলেন, খবর পাওয়ার তিন মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি, পরে আরও চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস আরও জানায়, গ্যাস লাইটার কারখানায় দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়েছে। সে জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করেছে যেন আগুন আশপাশের ভবনগুলোতে ছড়িয়ে না পড়ে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement