বরগুনা-১: ধানের শীষে ভোট চাইলেন তালতলী উপজেলা জাতীয় পার্টির সভাপতি

মু. আ. মোতালিব, তালতলী (বরগুনা) প্রতিনিধি
বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মোল্লার উঠান বৈঠকে অংশ নেওয়ার আগে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শহিদুল হক একটি মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করেন। এ সময় জাতীয় পার্টি নেতা খলিলুর রহমান কয়েক শ নেতাকর্মী নিতে ওই মিছিলে যোগ দেন। ছবি: সংগৃহীত
বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মোল্লার উঠান বৈঠকে অংশ নেওয়ার আগে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শহিদুল হক একটি মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করেন। এ সময় জাতীয় পার্টি নেতা খলিলুর রহমান কয়েক শ নেতাকর্মী নিতে ওই মিছিলে যোগ দেন। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ (আমতলী-বরগুনা সদর-তালতলী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লার পক্ষে ভোট চেয়েছেন তালতলী উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. খলিলুর রহমান হাওলাদার।

শনিবার (৭ ফেব্রুয়ারি) তালতলী সালেহিয়া আলিম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মোল্লার শেষ উঠান বৈঠক ও পথসভায় দলের নেতাকর্মীদের নিয়ে যোগ দেন জাতীয় পার্টি নেতা খলিলুর রহমান। এ সময় তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ভূয়সী প্রশংসা করে জাতীয় পার্টির নেতৃবৃন্দসহ সকলের প্রতি ধানের শীষে ভোট দিতে অনুরোধ জানান।

নজরুল ইসলাম মোল্লার শনিবারের উঠান বৈঠকে অংশ নেওয়ার আগে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শহিদুল হক একটি মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করেন। এ সময় জাতীয় পার্টি নেতা খলিলুর রহমান কয়েক শ নেতাকর্মী নিতে ওই মিছিলে যোগ দেন।

পরে উভয় পক্ষের নেতাকর্মীরা একত্রে ধানের শীষের উঠান বৈঠকে উপস্থিত হন। এ সময় জাতীয় পার্টি ও বিএনপির স্থানীয় নেতাকর্মীসহ বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। সভামঞ্চে বক্তারা তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করেন এবং বরগুনা-১ আসনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে নজরুল ইসলাম মোল্লাকে বিজয়ী করার আহ্বান জানান।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement