সাগরে ৫৮ দিন মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরু, ভারতেও বন্ধ

পটুয়াখালী প্রতিনিধি
আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ১২: ২৬

বঙ্গোপসাগরে যেকোনো ধরনের মাছ শিকারে ৫৮ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। মাছের সুষ্ঠু প্রজনন ও উৎপাদন এবং টেকসই আহরণের জন্য এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ বছর এই নিষেধাজ্ঞা ভারতের সঙ্গে একই সময়ে হওয়ায় জেলেরা সন্তুষ্টি জানিয়েছেন।

আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) থেকে কার্যকর হয়েছে সাগরে মাছ শিকারের এই নিষেধাজ্ঞা, যা বহাল থাকবে আগামী ১১ জুন পর্যন্ত। এ সময়ে তালিকাভুক্ত জেলেরা পাবেন সরকারি সহায়তা।

‎মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, সামুদ্রিক মৎস্য বিধিমালা, ২০২৩-এর বিধি ৩-এর উপবিধি (১)-এর দফা (ক) অনুযায়ী সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

প্রতি বছর বাংলাদেশ ও ভারত দুই দেশই সাগরে মৎস্যসম্পদ সংরক্ষণে সাগরে নির্দিষ্ট সময়ের জন্য নিষেধাজ্ঞা দেয়। তবে ভারত এতদিন ১৫ এপ্রিল থেকে ১৩ জুন এই নিষেধাজ্ঞা দিলেও বাংলাদেশ নিষেধাজ্ঞা দিত ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত। ফলে বাংলাদেশি জেলেরা যখন ঘরে বসে থাকতেন, ভারতের জেলেরা তখন কাছাকাছি জলসীমায় মাছ শিকার করে বেড়াতেন। ফলে নিষেধাজ্ঞা উঠে গেলেও সাগরে গিয়ে পর্যাপ্ত মাছ মিলত না বলে জেলেরা অভিযোগ করে আসছিলেন।

এ কারণে দীর্ঘ দিন ধরেই বাংলাদেশি জেলেরা দাবি জানিয়ে আসছিলেন, ভারতের সঙ্গে মিলিয়ে যেন সাগরে মাছ শিকারে নিষেধাজ্ঞা দেওয়া হয়। তাদের এত দিনের সে দাবি এবার পূরণ হয়েছে। এতে সন্তুষ্টি জানিয়েছেন তারা। তবে শেষ কিছু দিন হলো সাগরে গিয়েও খুব বেশি মাছ না পাওয়ায় হতাশাও রয়েছে তাদের।

পটুয়াখালীর মহিপুর এলাকার জেলে ইউনুস মিয়া বলেন, এ বছর সাগরে মাছের আকাল ছিল। সাগরে গিয়ে বারবার খালি ট্রলার নিয়ে ফিরে আসতে হয়েছে। এখন তো মাছ ধরাই বন্ধ। ঋণের টাকাও আছে। কীভাবে সংসার চলবে, জানি না।

এদিকে মাছ শিকার বন্ধ থাকার এই সময়ে সরকার তালিকাভুক্ত জেলেদের ৮৬ কেজি করে চাল দেবে। স্থানীয় প্রশাসন এরই মধ্যে জেলেদের তালিকা চূড়ান্ত করেছে।

পটুয়াখালীর কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, তার উপজেলায় নিবন্ধিত ১৮ হাজার ৩০৫ জন। ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জানান, তার জেলায় সমুদ্রগামী জেলেদের সংখ্যা ৬৫ হাজার। তাদের সবাইকে নিষেধাজ্ঞার সময়ের জন্য ৮৬ কেজি করে চাল দেওয়া হবে বলে জানিয়েছেন মৎস্য কর্মকর্তারা।

তবে সরকারি সহায়তা নিয়েও প্রশ্ন রয়েছে জেলেদের। তারা বলছেন, একদিকে সরকারি সহায়তার এই পরিমাণ চাহিদার তুলনায় কম, অন্যদিকে সব জেলে তালিকাভুক্তও নন। মোট জেলের অন্তত ৩০ শতাংশ তালিকার বাইরে রয়েছেন জানিয়ে তাদেরও তালিকাভুক্তির দাবি জানিয়েছেন জেলেরা।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

৪ দফা দাবি পূরণে ২৪ ঘণ্টার আলটিমেটাম, কুবি শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার

ইশায়াত শাহরিয়ার অপ্রতীম হত্যার বিচার ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চার দফা দাবি জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবিগুলো বাস্তবায়নে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবরোধ তুলে নিয়েছেন তারা। রোববার মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল শেষে শিক্ষার্থীরা এ ঘোষণা

৭ ঘণ্টা আগে

বাঁশের লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় আঘাত করা হয়: পুলিশ

আইফোন দিতে না চাওয়ায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। হত্যায় বাঁশের শক্ত লাঠি ব্যবহার করা হয়। রোববার দুপুরে ব্রিফিংয়ে এসব তথ্য জানান কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।

৭ ঘণ্টা আগে

যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ, আ.লীগ নেতাসহ আটক ৪

রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় আওয়ামী লীগের এক নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রায়হান উদ্দিন, রাসেল খান, আলা উদ্দিন ও আব্দুল্লাহ। তাঁদের কাছ থেকে চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধারের কথা জানিয়েছে ডিবি।

৮ ঘণ্টা আগে

শোকের ছায়ায় চিরনিদ্রায় অপ্রতিম

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে কোটবাড়ীর বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বেরিয়েছিল অপ্রতিম। এরপর সে আর বাড়ি ফেরেনি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর কোনো সন্ধান না পেয়ে ওই দিনই সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার।

১০ ঘণ্টা আগে
Advertisement