ময়মনসিংহ-৯: মনোনয়ন ফরম নিলেন বিএনপির সাবেক এমপির স্ত্রী ও ছেলে

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ১৫: ৪৬
প্রয়াত সংসদ সদস্য খুররম খান চৌধুরীর স্ত্রী হাসিনা খান চৌধুরী (বাঁয়ে) ও ছেলে নাসের খান চৌধুরী (ডানে)। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে মনোনয়ন ফরম নিয়েছেন বিএনপির প্রয়াত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা খুররম খান চৌধুরীর স্ত্রী হাসিনা খান চৌধুরী ও ছেলে নাসের খান চৌধুরী। শনিবার (২৭ ডিসেম্বর) তাদের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

ময়মনসিংহের এ আসনটিতে বিএনপির দলীয় মনোনয়ন চেয়েছিলেন নাসের খান চৌধুরী। তবে তার চাচাতো ভাই ও উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরীকে মনোনয়ন দিয়েছে বিএনপি।

জানা গেছে, নাসের খান চৌধুরী বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন এবং তার মা হাসিনা খান চৌধুরী ঢাকায় রয়েছেন। এ কারণে তাদের পক্ষে দলীয় নেতারা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

তবে একই পরিবারের মা ও ছেলের মনোনয়ন ফরম সংগ্রহের ঘটনায় নান্দাইল সংসদীয় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় রাজনৈতিক অঙ্গনের একাংশ বিষয়টিকে কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখছেন। তাদের মতে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করলে কোনো কারণে একজনের মনোনয়নপত্র বাতিল হলে অপরজন নির্বাচনি মাঠে থাকতে পারেন। আবার উভয়ের মনোনয়ন বৈধ হলে শেষ পর্যন্ত একজন সরে দাঁড়িয়ে অন্যজনকে সমর্থন দিতে পারেন বলেও আলোচনা রয়েছে।

স্থানীয় বিএনপির কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা যায়, মরহুম খুররম খান চৌধুরী নান্দাইলের রাজনীতিতে একজন প্রভাবশালী নেতা ছিলেন। পাকিস্তান আমলে তিনি স্থানীয় সরকার পরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯৭৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে নান্দাইল আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন।

পরে ১৯৮৮ সালে নান্দাইল আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং ১৯৯১ সালে একই দলের হয়ে পাশের ঈশ্বরগঞ্জ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন খুররম খান চৌধুরী। ২০০১ সালে তিনি আবারও নান্দাইল আসন থেকে বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হন।

স্থানীয় রাজনৈতিক মহলের ধারণা, নান্দাইল আসনে খুররম খান চৌধুরীর একটি শক্ত ভোটব্যাংক রয়েছে। তার মৃত্যুর পর সেই ভোটব্যাংক মূলত ছেলে নাসের খান চৌধুরীর দিকেই থাকবে বলে অনেকে মনে করছেন।

নান্দাইল উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ পর্যন্ত দলীয় ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোট ১৩ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

৩০ মিনিটে নিয়ন্ত্রণে মহাখালীর ভবনের আগুন

বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে এসকেএস শপিং মলের পেছনে ব্রিটিশ আমেরিকান টোবাকোর পুরনো ভবনের পাশে এ আগুন লাগে। বেলা পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

১ দিন আগে

মহাখালীতে এসকেএস শপিং মলের পেছনের ভবনে আগুন

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম বলেন, আজ বেলা ১১টা ১২ মিনিটে মহাখালীতে আগুন লাগার খবর পান তারা। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পাঠানো হয়েছে। ইউনিটগুলো আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

১ দিন আগে

কিশোরীকে শেকলে বেঁধে টেনে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৩

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, সোমবার সন্ধ্যায় চুরির চেষ্টার অভিযোগে এক কিশোরীকে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয়েছিল। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার কথা বলে ব্যবসায়ীরা কিশোরীকে নিজেদের জিম্মায় রাখেন। পরে রাতে আবার ফোন দেওয়া হলে পুলিশ ওই কিশোরীকে হেফাজতে নেয়। মঙ্গলব

২ দিন আগে

স্বামী ও গর্ভস্থ সন্তানসহ নারী খুনের নেপথ্যে ‘বিয়ের আগে প্রেম’, গ্রেপ্তার ১

বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় পিবিআইয়ের ঢাকা জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিয়ের আগে থেকেই নাজমার সঙ্গে হৃদয়ের প্রেমের সম্পর্ক ও শারীরিক সম্পর্ক ছিল। এ বিষয়টি নাজমার স্বামী আলমগীর জানতে পারলে হৃদয়ের সঙ্গে তার বিরোধ শুরু হয়। সেই বিরোধের পরিণতিতেই নাজমা ও আল

২ দিন আগে
Advertisement