জামায়াতের একমাত্র হিন্দু প্রার্থীকে হারালেন বিএনপির এজাজ

খুলনা প্রতিনিধি
জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী (বাঁয়ে) ও বিএনপি প্রার্থী আমীর এজাজ খান (ডানে)। ছবি: সংগৃহীত

খুলনা-১ (দাকোপ ও বটিয়াঘাটা) আসনে বিএনপি প্রার্থী আমীর এজাজ খানের কাছে বিপুল ব্যবধানে পরাজিত হয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকের কৃষ্ণ নন্দী। এবারের নির্বাচনে জামায়াত মনোনীত একমাত্র হিন্দু প্রার্থী ছিলেন তিনি।

এ আসনে বিএনপির আমীর এজাজ খান পেয়েছেন ১ লাখ ২১ হাজার ৩৫২ ভোট। আর জামায়াত প্রার্থী কৃঞ্চ নন্দী পেয়েছেন ৭০ হাজার ৩৪৬ ভোট। দুজনের প্রাপ্ত ভোটের ব্যবধান প্রায় ৫১ হাজার।

রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে।

খুলনার এ আসনে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৭ হাজার ১০৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ২৮৫, নারী ভোটার ১ লাখ ৫৪ হাজার ৮১৪ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন।

এর আগে ২০০১ সালে অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হয়েছিলেন আমীর এজাজ খান। সেবার আওয়ামী লীগ প্রার্থী পঞ্চানন বিশ্বাসের কাছে ৩১ হাজার ভোটে হেরে যান তিনি।

এরপর ২০০৮ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনেও বিএনপির প্রার্থী হন এজাজ। সেবার তিনি হেরে যান আওয়ামী লীগের আরেক প্রার্থী ননি গোপাল মন্ডলের কাছে। ভোটের ব্যবধান ছিল প্রায় ৫২ হাজার। তৃতীয়বারের চেষ্টায় এবার বিএনপির টিকিটেই সংসদে ঢুকতে যাচ্ছেন এজাজ খান।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সীতাকুণ্ডের শিপইয়ার্ডে আরও এক শ্রমিকের মৃত্যু, নিহত বেড়ে ৯

কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মাহবুবুল হাসান নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি জানান, ১০ জন শ্রমিক অসুস্থ হওয়ার তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে ৯ জনের মৃত্যু হয়েছে।

১ দিন আগে

যান্ত্রিক ত্রুটি: বড়পুকুরিয়ায় ১ নম্বর ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ফের বন্ধ

এ নিয়ে দুই সপ্তাহের ব্যবধানে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের একই ইউনিটের বিদ্যুৎ উৎপাদন দ্বিতীয়বারের মতো বন্ধ হয়ে গেল। এর আগে গত ৩১ জুলাই যান্ত্রিক ত্রুটির কারণে এই ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল। দুদিন পর ২ আগস্ট ইউনিটটি সচল হয়। ১২ দিন পর ফের ইউনিটটির উৎপাদন বন্ধ হলো।

১ দিন আগে

কবরস্থান নিয়ে সংঘর্ষে জড়াল ২ গ্রামের মানুষ

এলাকাবাসী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, রংছাতি ইউনিয়নের আমগড়া বাজার মোড় এলাকায় কবরস্থানের পাশেই পুলিয়া পানেশ্বর গ্রামের লোকজন দোকান ঘর নির্মাণের উদ্যোগ নেয়। শুক্রবার সকালে এ ঘটনার সময় আমগড়া গ্রামের লোকজন তাদের বাধা দেন। এতে দুই গ্রামের বাসিন্দারা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

১ দিন আগে

আড়ায় ঝুলছিল মায়ের মরদেহ, মেঝেতে নিথর ৪ বছর বয়সী মেয়ে

প্রতিবেশীরা জানান, কনিকার বাড়ি পাশের ঢাকা জেলার ধামরাই উপজেলার ঝুরঝুরিয়া গ্রামে। বছর বছর ছয়েক আগে প্রেমের সম্পর্ক থাকা রাজীবের সঙ্গে তার বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই ছিল। বৃহস্পতিবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হলে রাজীব বাড়ি ছেড়ে বেরিয়ে যান।

১ দিন আগে