ডেস্ক, রাজনীতি ডটকম

কার্যক্রম নিষিদ্ধ থাকা বাংলাদেশ আওয়ামী লীগের পঞ্চগড়ের একটি কার্যালয়ের তালা খুলে দেওয়াকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। শুক্রবার সকালে সদর উপজেলার চাকলাহাট বাজারে উপজেলা বিএনপি'র সভাপতি আবু দাউদ প্রধানের উপস্থিতিতে এ ঘটনা ঘটে। ঘটনাটির একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান (বুলেট) কার্যালয়ের সামনে বক্তব্য দিচ্ছেন। তার পাশে উপস্থিত ছিলেন আবু দাউদ প্রধানসহ স্থানীয় আওয়ামী লীগ ও সাবেক ছাত্রলীগ নেতারা ।
কামরুজ্জামান বক্তব্যে কার্যালয় তালামুক্ত করায় বিএনপি নেতার প্রতি কৃতজ্ঞতা জানান।
তবে এটি যে আওয়ামী লীগের কার্যালয় ছিলো তা তিনি জানতেন না বলে দাবি করেছেন উপজেলা বিএনপি'র সভাপতি আবু দাউদ প্রধান।
তিনি জানান, সকালে তিনি বাজারে যাওয়ার সময় স্থানীয় বণিক সমিতির সভাপতি তার কাছে অভিযোগ করেন যে স্থানীয় জামায়াত কর্মী তার গুদামের চাবি নিয়ে গিয়েছে।
তিনি মূলত স্থানীয়দের মধ্যে এই সমস্যা মিটমাট করতে যান এবং ওই জামায়াত কর্মীকে গুদামের চাবি বুঝিয়ে দিতে বলেন। এই গুদামটি এক সময় আওয়ামী লীগের কার্যালয় হিসেবে ব্যবহৃত হতো।
তিনি বলেন, আমি জানতাম না এখানে কোন আওয়ামী লীগের অফিস আছে। সেখানে কোনো সাইনবোর্ড নেই। আমি উত্তেজনা সামাল দেয়ার জন্য চাবি বুঝিয়ে দিতে বলি, ওইখানে আওয়ামী লীগের কর্মী ছিল। তারপর তারা ধন্যবাদ জানালো। আমি বিষয়টাকে সেভাবে নেইনি।
গুদামে তালা থাকায় এলাকায় যে উত্তেজনা সৃষ্টি হচ্ছিল সেখানে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতেই তালা খুলে দেওয়ার কথা জানান তিনি। এটি কোনো দলীয় সিদ্ধান্ত নয় এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
এদিকে ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে পক্ষে-বিপক্ষে মন্তব্য দেখা গেছে।

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।
৩ দিন আগে
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৪ দিন আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
৪ দিন আগে