বরিশাল প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনে বেসরকারি ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন জয় পেয়েছেন। বেসরকারি ফল অনুযায়ী, তিনি ১ লাখ ৫৫২ ভোট পেয়েছেন।
দীর্ঘ ১৮ বছর পরে বরিশালের এ আসনটি আবার ফিরে পেল বিএনপি। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ ফলাফল ঘোষণা করা হয়।
জহির উদ্দিন স্বপনের নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. কামরুল ইসলাম খান। দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৪৬ হাজার ২৬৩ ভোট। আর বিএনপির বিদ্রোহী তথা স্বতন্ত্র প্রার্থী আবদুস সোবাহান ফুটবল প্রতীকে পেয়েছেন ৪৪ হাজার ১৮৮ ভোট। সে হিসেবে জামায়াত ও স্বতন্ত্র প্রার্থী— দুজনের প্রাপ্ত ভোটের চেয়েও জহির উদ্দিন স্বপন প্রায় ১০ হাজার ভোট বেশি পেয়েছেন।
এ ছাড়া এ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. রাসেল সরদার ৫ হাজার ১১৯ ভোট এবং জাতীয় পার্টির (জেপি) বাইসাইকেল প্রতীকের প্রার্থী সেকান্দার আলী ১ হাজার ৩৯০ ভোট পেয়েছেন।
ফলাফল অনুযায়ী, গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট ভোট পড়েছে ১ লাখ ৬১ হাজার ৯৭২টি। এর মধ্যে বৈধ হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৯৯২ এবং বাতিল হয়েছে ২ হাজার ৯৮০টি ভোট। এ ছাড়া গণভোটে বিপুল ভোটে 'হ্যাঁ' জয়যুক্ত হয়।

শনিবার (২২ আগস্ট) রাতে নিজেদের বাড়ি থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে পার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়। বাড়ির ছাদ, চিলেকোঠা ও বিভিন্ন কক্ষ থেকে মরদেহগুলো পাওয়া যায়।
১১ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়িটি তালাবদ্ধ অবস্থায় থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাসার বিভিন্ন স্থানে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
১ দিন আগে
ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।
১ দিন আগে
এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।
১ দিন আগে