সিলেটে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সিলেট অঞ্চলের শাখাগুলো নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ। ছবি: সংগৃহীত
সিলেট অঞ্চলের শাখাগুলো নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ। ছবি: সংগৃহীত

সিলেট অঞ্চলের শাখাগুলোর ব্যবসায়িক কার্যক্রমের কৌশল পর্যালোচনা এবং গ্রাহকসেবার মান উন্নয়নের লক্ষ্যে স্ট্র্যাটেজিক কনক্লেভ করেছে ডাচ্-বাংলা ব্যাংক। শনিবার সিলেটের একটি হোটেলে সরাসরি ও অনলাইন— দুই মাধ্যমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহতেশামুল হক খান। তিনি বলেন, গ্রাহকদের জন্য ‘বেস্ট সলিউশন পার্টনার’ তথা ‘বিশ্বস্ত সহযোগী’ হিসেবে প্রতিষ্ঠিত হতে ডাচ্-বাংলা ব্যাংক বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

গ্রাহকসেবায় উৎকর্ষ নিশ্চিত করতে এহতেশামুল হক গ্রাহকদের প্রতি যত্নশীল মনোভাবসহ বিভিন্ন কৌশলগত বিষয়ের ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে ব্যাংকের কৌশলগত লক্ষ্য অর্জন এবং ভিত্তি আরও শক্তিশালী করতে সবাইকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

কনক্লেভে সিলেট অঞ্চলের শাখা ব্যবস্থাপকেরা নিজ নিজ শাখার ব্যবসায়িক কৌশল তুলে ধরেন। উন্নত গ্রাহকসেবার মাধ্যমে নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়েও তারা ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে আশ্বস্ত করেন। এ সময় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গ্রাহকসেবার মান বাড়ানো ও ব্যবসায়িক লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় পর্যবেক্ষণ এবং দিকনির্দেশনা দেয়।

সম্মেলনে সিলেট অঞ্চলের শাখা ও উপশাখার কর্মকর্তা, রকেট ও এজেন্ট ব্যাংকিংয়ের আঞ্চলিক প্রধান এবং এডিসি সুপারভাইজাররা অনলাইনে অংশ নেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad