এক লাফে দেশের বাজারে ১১ হাজার টাকা কমল সোনার দাম

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সোনার অলংকার। প্রতীকী ছবি
সোনার অলংকার। প্রতীকী ছবি

দেশের বাজারে প্রতি ভরিতে প্রায় ১১ হাজার টাকা পর্যন্ত সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দাম ১০ হাজার ৯৫৪ টাকা কমানো হয়েছে, যার ফলে ভ্যাটসহ এর নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন এই দর কার্যকর হয়েছে। বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে দাম কমানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকায়। এ ছাড়া ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৩৪ হাজার ৮৩৫ টাকায়।

স্বর্ণের পাশাপাশি দেশের বাজারে রুপার দামও কমানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad