দেশের বাজারে ফের কমল সোনার দাম

প্রতিনিধি, রাজনীতি ডটকম
দেশের বাজারে ফের কমল সোনার দাম

স্থানীয় বাজারে পিওর গোল্ডের দাম কমায় দেশের বাজারে টানা দ্বিতীয় দিনের মতো সোনার দর কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানায়, যা আজ সকাল ১০টা থেকেই সারাদেশে কার্যকর হয়েছে।

​নতুন নির্ধারিত দর অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনা বিক্রি হবে ২ লাখ ১২ হাজার ১১০ টাকায়। এ ছাড়া প্রতি ভরি ২১ ক্যারেট ২ লাখ ২ হাজার ৫৪৫ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৭৩ হাজার ৯৬৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৪২ হাজার ১৮৪ টাকায় কেনাবেচা হবে।

​বাজুসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গহনার নকশা ও ধরনভেদে নির্ধারিত মজুরি যুক্ত হবে। যেহেতু সোনা ও রুপার গহনার বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে, তাই ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। পাশাপাশি মজুরি ও পাথরের ওজন বাদ দিয়ে গহনা এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ ওজন বা মূল্য বাদ দিতে হবে; এক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম বহাল থাকবে।

​এর আগে সবশেষ গত ১৮ নভেম্বর সকালে সোনার দাম কমিয়েছিল বাজুস। সেদিন ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।

​চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে সোনার দাম ১৪০ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৬৫ বার, কমেছে ৭৪ বার এবং ১ বার ভ্যাট সমন্বয় করা হয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad