ইসলামী ব্যাংকের নতুন ৩ বৈদেশিক মুদ্রা হিসাব চালু

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বুধবার এসব হিসাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন। ছবি: সংগৃহীত
বুধবার এসব হিসাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন। ছবি: সংগৃহীত

প্রবাসী বাংলাদেশিদের সঞ্চয় ও বিনিয়োগের সুযোগ বাড়াতে নতুন তিন ধরনের বৈদেশিক মুদ্রা হিসাব চালু করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। বুধবার রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে এসব হিসাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন।

নতুন হিসাব তিনটি হলো— মুদারাবা নন-রেসিডেন্ট কনভার্টিবল টাকা (এনআরসিটি) সেভিংস অ্যাকাউন্ট, আল-ওয়াদীয়াহ নন-রেসিডেন্ট কনভার্টিবল টাকা (এনআরসিটি) কারেন্ট অ্যাকাউন্ট এবং মুদারাবা নন-রেসিডেন্ট কনভার্টিবল টাকা (এনআরসিটি) টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হুসাইন। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ড. এম কামাল উদ্দীন জসীম। নতুন হিসাবগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিটের প্রধান মো. মনিরুজ্জামান।

অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তা, সব জোন ও শাখাপ্রধান, ফরেন এক্সচেঞ্জ ইনচার্জ এবং উপশাখার ইনচার্জরা ভার্চ্যুয়াল মাধ্যমে যুক্ত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ জহির হোসেন বলেন, “দেশের রেমিট্যান্স প্রবাহে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দীর্ঘদিন ধরে শীর্ষস্থানে রয়েছে, দেশের প্রাপ্ত রেমিটেন্সে এ ব্যাংকের অবদান প্রায় ১৭%। দেশের অর্থনৈতিক উন্নয়ন ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতেও এই ব্যাংকের অবদান উল্লেখযোগ্য।”

নতুন হিসাব চালুর উদ্দেশ্য ও সুবিধা তুলে ধরে তিনি আরও বলেন, “নতুন তিনটি এনআরসিটিএ হিসাব চালুর মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের বৈদেশিক মুদ্রায় অর্জিত অর্থ দেশে সঞ্চয় ও বিনিয়োগের আরও বিস্তৃত সুযোগ তৈরি হলো।”

তিনি বলেন, “এসব হিসাবে শরিয়াহসম্মত উপায়ে মুনাফা অর্জনের পাশাপাশি মূলধন ও মুনাফাসহ অর্থ বিদেশে পুনঃপ্রেরণ এবং ডিজিটাল মাধ্যমে হিসাব পরিচালনার সুবিধা রয়েছে। এ উদ্যোগ বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি, প্রবাসীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে ভূমিকা রাখবে।”

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad