বিএসইসির চেয়ারম্যান ও কমিশনারদের সিটি ব্রোকারেজের অভিনন্দন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান সিটি ব্রোকারেজ লিমিটেডের কর্মকর্তা এম আফফান ইউসুফ। ছবি: সংগৃহীত
বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান সিটি ব্রোকারেজ লিমিটেডের কর্মকর্তা এম আফফান ইউসুফ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নবনিযুক্ত চেয়ারম্যান মাসুদ খানকে আজ সোমবার অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিটি ব্রোকারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি ও সিইও) এম আফফান ইউসুফ।

একই সঙ্গে বিএসইসির নবনিযুক্ত কমিশনার মো. নাফিজ আল তারিক (সিএফএ, এফআরএম), তানভীর হাবিব রহমান (সিপিএ) এবং নাহিদ মাহতাবকেও অভিনন্দন জানান তিনি।

এ সময় সিটি ব্রোকারেজ লিমিটেডের হেড অব সেলস সাইফুল ইসলাম, হেড অব রিসার্চ এ কে এম ফজলে রাব্বী, হেড অব করপোরেট মো. সাইফুল ইসলাম মাসুম এবং প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) আরাফাত শামসের আলী উপস্থিত ছিলেন।

বিএসইসির নতুন কমিশনারদের অভিনন্দন জানান সিটি ব্রোকারেজ লিমিটেডের কর্মকর্তারা। ছবি: সংগৃহীত
বিএসইসির নতুন কমিশনারদের অভিনন্দন জানান সিটি ব্রোকারেজ লিমিটেডের কর্মকর্তারা। ছবি: সংগৃহীত

সিটি ব্রোকারেজের পক্ষ থেকে নবনিযুক্ত চেয়ারম্যান ও কমিশনারদের দায়িত্ব পালনে সফলতা কামনা করা হয়। পাশাপাশি দেশের পুঁজিবাজারের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে তাদের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করা হয়।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement