রেমিট্যান্স প্রবাহে বড় অবদান, প্রবাসীদের আস্থার ঠিকানা ইসলামী ব্যাংক

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ইসলামী ব্যাংক পিএলসির লোগো
ইসলামী ব্যাংক পিএলসির লোগো

দেশের ব্যাংকিং খাতে আমানত, রেমিট্যান্স ও গ্রাহকসেবায় গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রেখেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। বিশেষ করে রেমিট্যান্স খাতে এই ব্যাংকের অবদান দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে প্রতিনিয়ত শক্তিশালী করছে। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রায় ২ কোটি প্রবাসীর মধ্যে প্রায় ৫০ লাখ প্রবাসী তাদের কষ্টার্জিত অর্থ দেশে পাঠাতে এই ব্যাংকটিকে বেছে নিয়েছেন।

ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বিপুল সংখ্যক বাংলাদেশি প্রবাসীর একটি বড় অংশ দ্রুত, নিরাপদ ও স্বচ্ছ লেনদেন সুবিধার কারণে ইসলামী ব্যাংকের মাধ্যমে দেশে অর্থ পাঠাতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। ২০২৫ সালে প্রবাসীদের দেশে পাঠানো অর্থের পরিমাণ প্রায় ৩৩ বিলিয়ন ডলার (প্রায় ৪ হাজার ২৬ বিলিয়ন টাকা)। এর মধ্যে ইসলামী ব্যাংকের মাধ্যমে পাঠিয়েছে ৬ হাজার ২০৪ মিলিয়ন ডলার, যা প্রায় ৭৫৬ বিলিয়ন টাকার সমপরিমাণ।

বর্তমানে ইসলামী ব্যাংকের ৩ কোটিরও বেশি গ্রাহকের ১ লাখ ৮৬ হাজার কোটি টাকার আমানত দেশের ব্যাংকিং খাতের জন্য এক অনন্য মাইলফলক। শরিয়া ভিত্তিক ব্যাংকিংয়ের প্রতি মানুষের ক্রমবর্ধমান আগ্রহের প্রতিফলন দেখা যায় এর আমানত সংগ্রহে। দেশের ইসলামী ব্যাংকগুলোর মোট ডিপোজিটের প্রায় ৩৯ শতাংশই এককভাবে ধারণ করছে ইসলামী ব্যাংক। এই বিপুল পরিমাণ আমানত ব্যাংকটিকে দেশের শিল্পায়ন ও অবকাঠামো উন্নয়নে বড় ধরনের বিনিয়োগের সুযোগ করে দিচ্ছে।

আমদানি ও রপ্তানি বাণিজ্যে ইসলামী ব্যাংক শীর্ষস্থানীয় ভূমিকা যেমন দেশের সরবরাহ শৃঙ্খলকে সচল রাখছে, তেমনি দেশের জিডিপিতেও এই ব্যাংকের অবদান অনস্বীকার্য। শুধু বড় শিল্প নয়, দেশের অর্থনীতির মেরুদণ্ড হিসেবে পরিচিত এসএমই খাতে ব্যাংকটির নিবিড় বিনিয়োগ, নতুন উদ্যোক্তা তৈরিতে বিপ্লব ঘটিয়েছে। বিশেষ করে পল্লী উন্নয়ন প্রকল্পের (আরডিএস) মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিয়ে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করা হয়েছে। এর ফলে সৃষ্টি হয়েছে লাখো মানুষের কর্মসংস্থান, যা দারিদ্র্য বিমোচনে সরাসরি ভূমিকা রাখছে।

এ ছাড়া আধুনিক প্রযুক্তিনির্ভর ট্রানজেকশন ভলিউমেও ব্যাংকটি অগ্রণী ভূমিকা রাখছে। ডিজিটাল ব্যাংকিং সেবাকে সাধারণ মানুষের হাতের নাগালে নিয়ে আসায় লেনদেনের গতি কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। টেকসই প্রবৃদ্ধি এবং অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিংয়ের এই ধারা অব্যাহত রেখে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সামনের দিনগুলোতে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে আরও বেগবান করবে— এমনটাই আশা সংশ্লিষ্টদের। ৩ কোটি গ্রাহকের এই বিশাল পরিবার ও প্রবাসীদের অটুট বিশ্বাসই ব্যাংকটির আগামীর পথচলার প্রধান শক্তি।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement