প্রবাসী কার্ড বাস্তবায়নে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও জনতা ব্যাংকের চুক্তি

ডেস্ক, রাজনীতি ডটকম
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুরের উপস্থিতিতে সোমবার (১০ আগস্ট) মন্ত্রণালয় ও জনতা ব্যাংকের মধ্যে প্রবাসী কার্ড বাস্তবায়নের চুক্তি সই হয়। ছবি: সংগৃহীত
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুরের উপস্থিতিতে সোমবার (১০ আগস্ট) মন্ত্রণালয় ও জনতা ব্যাংকের মধ্যে প্রবাসী কার্ড বাস্তবায়নের চুক্তি সই হয়। ছবি: সংগৃহীত

সরকারের প্রবাসী কার্ড উদ্যোগের প্রথম পর্যায়ে ‘প্রবাসী ডেবিট কার্ড’ বাস্তবায়নে জনতা ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুরের উপস্থিতিতে সোমবার (১০ আগস্ট) এই চুক্তি সই হয়।

মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ ও জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

এ সময় বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব দেবজিৎ সিংহ, জনতা ব্যাংকের জিএম মোহাম্মদ আনিস ও মোহাম্মদ শাফায়েত হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement