শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদীর মেহেরপাড়া ইউনিয়নের ভগিরথপুর ঈদগাহ ময়দানে আয়োজিত বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত চারজনের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও আহত-নিহতদের জন্য দোয়া মাহফিলে ড. মঈন এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রের জন্য এ দেশের মানুষ সবসময় আত্মত্যাগ করেছে, প্রাণ দিয়েছে। ‘৭১-এ যখন আমরা স্বাধীন হলাম, তখন ভেবেছিলাম সত্যিকার অর্থে গণতন্ত্রিক রাষ্ট্র পাব। কিন্তু আমাদের দুর্ভাগ্য, যারা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের দাবিদার ছিলেন, সেই আওয়ামী লীগের হাতেই গণতন্ত্র ধ্বংস হয়। ’৭৫ সালে তারা এ
নানক বলেন, ‘আওয়ামী লীগের তৃণমূল থেকে সব পর্যায়ের নেতাকর্মীরা ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন। বিশেষ করে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়, যাদের ওপর নিষ্ঠুর অত্যাচার চলছে। মুক্তিযুদ্ধের পক্ষের নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে, তাদের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠানগুলো পুড়িয়ে দেওয়া হচ্ছে।’
আখতার হোসেন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হওয়ার পর গণতান্ত্রিক ছাত্রশক্তির নেতাকর্মীরা ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েন এবং আন্দোলনের সাথে একীভূত হয়ে যান। আন্দোলন শুরু হওয়ার পর ছাত্রশক্তি স্বনামে আর কোনো কর্মসূচি দেয়নি। এ সময় ফেসবুকেও তারা কার্যক্রম পরিচালনা করেনি। আন্দোলন চলাকালে (সাংগঠনিক কার্যক্রম)
সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হকের বিছানায় ছড়িয়ে থাকা টাকার বান্ডিলের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেল থেকে ফেসবুক, টুইটার, টিকটকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছবিটি ভাইরাল হয়ে গেছে। তবে ছড়িয়ে পড়া ছবিটি কবে তোলা সেটি জানা সম্ভব হয়নি।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, ‘প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার পর তাদের অনেকেই পালিয়ে গেছে। নেতৃত্ব দেওয়ার মতো কাউকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। আওয়ামী লীগ ছাড়া জাতীয় নির্বাচন হলে সে নির্বাচন অগ্রহণযোগ্য হবে না।’
বৈরী আবহাওয়ার কারণে দেশের ৩টি উপকূলীয় এলাকায় নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিআইডব্লিউটিএ এই নির্দেশনা দিয়েছে। নৌরুটগুলো হলো- ঢাকা-হাতিয়া, বেতুয়া-হাতিয়া এবং ঢাকা-খেপুপাড়া।
কক্সবাজারের ‘রক্ষিত বনের’ জমিতে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের প্রশিক্ষণ একাডেমি স্থাপনের সিদ্ধান্ত বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে। ‘বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন’ নামের ওই একাডেমি গড়ে তুলতে ২০২১ সালে ৭০০ একর জমি বরাদ্দ দিয়েছিল বিগত আওয়ামী লীগ সরকার। কক্সবাজার-টেকনাফ মেরিন ড্র
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদের ছাত্র সংগঠন ‘গণতান্ত্রিক ছাত্রশক্তি’র সব কমিটি ও কার্যক্রম স্থগিত করা হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) সংগঠনটির অফিশিয়াল ফেসবুক পেজে থেকে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানানো হয়। গত বছরের ৪ অক্টোবর আত্মপ্রকাশ করেছিল ‘গণতান্ত্রিক ছাত্রশক্তি’।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, আওয়ামী সন্ত্রাসীদের হামলার আশঙ্কায় দীর্ঘদিন গোপালগঞ্জের কোটালীপাড়া থানার পাটগাতি গ্রামে যেতে পারেননি স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী। আওয়ামী স্বৈরাচার পতনের পর টুঙ্গিপাড়া যাওয়ার পথে গোপালগঞ্জ সদর থানার গুনাপাড়া এলাকায় আওয়ামী
চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ জাহাঙ্গীর আলম (৪৮) ও বরকত উল্লাহ (২৩) নামে আরও দুইজন মারা গেছেন। এ নিয়ে এ ঘটনায় মারা গেলেন পাঁচজন। শনিবার (১৪ সেপ্টেম্বর) ভোরের দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায়
বৈষম্যবিরোধী আন্দোলনে দিনাজপুরে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের সাবেক হুইপ ইকবালুর রহিমসহ ৫৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
ডা. জাহিদ বলেন, স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পর নেতাকর্মীরা নিজেদের ভবিষ্যতের আখের গোছানোর জন্য দেশের সম্পত্তিকে পৈতৃক সম্পত্তির মতো করে লুটপাট করেছে। ১৪ সালে বিনাভোটে নির্বাচন করেছে, ১৮ সালে দিনের ভোট রাতে করেছে, ২৪ সালে ডামি নির্বাচন করে দেশের গণতন্ত্রকে হত্যা করেছে। সেই সঙ্গে নিজের ক্ষমতাক
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রায় ১০ বছর পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরা সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীকে সংবর্ধনা জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় প্রেসক্লাবসহ সাংবাদিকদের কয়েকটি সংগঠন।
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ এখন নিম্নচাপে রূপ নিয়েছে। চার সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। অন্যদিকে ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম বিভাগের নদীগুলোর পানি বেড়ে আট জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।
গত জুলাই মাসে সরকারি চাকরির কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশ যখন বিক্ষোভে উত্তাল, সে সময় তাতে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতের রাস্তায় বিক্ষোভে নেমেছিলেন বাংলাদেশিরা। ২০ জুলাই সন্ধ্যায় দুবাই, শারজাহ ও আজমানের বিভিন্ন এলাকার সড়কে বিক্ষোভের সময় ৫৭ বাংলাদেশিকে আটক করে আমিরাতের পুলিশ। দু-দিন পর দাঙ্গা, য
জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মজিবুর রহমান বলেছেন, বর্তমান সরকারকে একটি যৌক্তিক সময়ের মধ্যে নিরপেক্ষ নির্বাচন করতে হবে। আমরা তাদের যৌক্তিক সময় দিতে চাই। নির্বাচনের জন্য খুব বেশি সময় নেওয়া উচিত নয়; আবার তাড়াহুড়া করাও উচিত না।