সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক আলী রীয়াজ। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দেওয়া প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা দুই হাজার মানুষকে খুন করেছেন। গত ১৫-১৬ বছরে বিএনপি- জামায়াত করার কারণে আমাদের জেলে রাখা হয়েছে। সব রকমভাবে আমাদের নির্যাতন করা হয়েছে। আওয়ামী লীগের মতো আচরণ করলে তাদের মতো পরিণতি আমাদেরও হবে৷
ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকারের সদস্যদের সম্পদের খোঁজ করতে যুক্তরাজ্যকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছে, হাসিনার শাসনামলে দেশের ব্যাংকিং ব্যবস্থা থেকে কমপক্ষে ২ লাখ কোটি টাকা বা ১৩০০ কোটি পাউন্ড বিদেশে সরানো হ
আপাতত পঞ্চবার্ষিকী পরিকল্পনা স্থগিত থাকবে বলে জানিয়েছেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) একনেক সভাশেষে পরিকল্পনা উপদেষ্টা এ তথ্য জানিয়েছেন।
নির্বাচিত সরকার কি ধরনের সংস্কার করবে, তা নির্বাচনের আগেই দলগুলোকে জানাতে হবে। সক্রিয়, বিরোধী দল, সাংবাদিক সবার দায়বদ্ধতা থাকবে জনগণের কাছে। অন্তর্বর্তী সরকারের তাদের উপর অর্পিত যতটুকু দায়িত্ব পালন করবে বলে আশা করেন তিনি।
মানুষ যাতে নিরাপদ বোধ করে এবং জনবান্ধব পরিবেশে চলাচল করতে পারে, সেজন্য সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান। এটা ভালো ফল দেবে বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সনাতন ধর্মাবলম্বীসহ সকল সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আমাদের আমানত। আর আমানতের খেয়ানত যারা করে তারা মোমিন না।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্যে নেওয়া প্রকল্প পুনর্বিবেচনা করা হবে। এখন বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় বেশি নজর দিতে হবে। আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথম অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ কথা বলেন।
তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা হোক সেটা সরকার চায় না। তবে যারা জুলাই হত্যাকাণ্ডে তাদের লেখনীর মাধ্যমে, তথ্য দিয়ে, উস্কানী দিয়ে সহায়তা করেছে, জনমত তৈরি করেছে তারা সাংবাদিক, কবি, লেখক কিংবা শিল্পী পরিচয়ে হোক কেউ রেহাই পাবে না। আজ বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের
আজ বুধবার(১৮ সেপ্টেম্বর) বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার দুই দিনের সফরে ঢাকায় এসেছেন।
এখনো কর্মস্থলে যেসব পুলিশ সদস্য ফিরেনি তাদের আর যোগদানের সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এছাড়া শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
অবৈধ ও প্রতারণামূলক নির্বাচনের আয়োজন করায় সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রাকিবুদ্দিন আহমদ, কে এম নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়ালসহ কমিশনার ও সচিবদেরদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ তিন মেয়া
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে সংস্কারের মাধ্যমে একটি দক্ষ, সুসংগঠিত, পেশাদার ও সময়োপযোগী বাহিনী হিসেবে গড়ে তোলা হবে। এ লক্ষ্যে যা যা করণীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তা তা করা হবে।
কুষ্টিয়া-৪ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেফথঅল করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
তিনি বলেন, শুধু ৫২ কিংবা ’৭১ নয়, সেই ব্রিটিশ আমল থেকে গণতন্ত্রের জন্য লড়াই-সংগ্রাম চলছে। শেখ হাসিনা গত ১৫ বছর বাংলাদেশের মানুষের ওপর স্টিম রোলার চালিয়ে গেছে, সেটাকে উপেক্ষা করে… আজ আমরা একটা মুক্ত পরিবেশে এসেছি।
এ সময় তিনি বলেন, এতদিন শেখ হাসিনার ফ্যাসিস্ট দোসরদের বিরুদ্ধে প্রকাশ্য ষড়যন্ত্র প্রতিহত করেছি। এখন অদৃশ্য ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করতে বিএনপি নেতাকর্মী-সমর্থকরা প্রস্তুত। একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য যতোটুকু সময় প্রয়োজন এবং সেজন্য যেসব সংস্কার পদক্ষেপ নিতে হবে, সে পর্যন্ত অন্তর্বর্তী সরকা
মাফিয়া চক্রের প্রধান দেশ থেকে পালায়নের মধ্য দিয়ে সেই শাসন-শোষণের অবসান ঘটেছে। প্রধান বাধা হয়তোবা দূর হয়েছে, তবুও গত ১৫ বছরের জঞ্জাল এখনো দূর হয় নাই, বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।