সুরমা তীরের সৌন্দর্যবর্ধন ও বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সিলেট প্রতিনিধি
আপডেট : ০২ মে ২০২৬, ১২: ২২
সিলেটের চাঁদনী ঘাটে সুরমা নদীর উভয় পাড়ের সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধী প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে আছেন ডা. জুবাইদা রহমানসহ অন্যান্যরা। ছবি: সংগৃহীত
সিলেটের চাঁদনী ঘাটে সুরমা নদীর উভয় পাড়ের সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধী প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে আছেন ডা. জুবাইদা রহমানসহ অন্যান্যরা। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটের চাঁদনী ঘাটে সুরমা নদীর উভয় পাড়ের সৌন্দর্যবর্ধন এবং বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের শুভ উদ্বোধন করেছেন।

শনিবার সকাল ১১টায় তিনি এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় তার সাথে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সরকারের ঊর্ধ্বতন মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তারা। এর আগে প্রধানমন্ত্রী পুণ্যভূমি সিলেটে পৌঁছেই হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করেন।

দিনভর নদী পুনঃখনন ও ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচির উদ্বোধনসহ একাধিক রাষ্ট্রীয় ও দলীয় কার্যক্রমে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

একই দিন দুপুর ১২টার পর সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে বাসিয়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করার কথা আছে প্রধানমন্ত্রীর।

এরপর বেলা ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শিশু ও কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন করবেন। বিকেল ৫টায় দলীয় এক সভায় যোগ দিয়ে তিনি ঢাকায় ফিরবেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement