আ. লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
-786426-480x270.webp)
বিগত সরকারের অন্যায়, নির্যাতন ও শাপলা চত্বরের ঘটনার উল্লেখ করে স্বৈরাচারী দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগকে এ দেশে আর রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়িতে অবস্থিত বাবুনগর মাদ্রাসার একটি ধর্মীয় মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ গুম, খুন করে এদেশ থেকে পালিয়েছে, শাপলা চত্বরে আলেম হত্যা করেছে, মসজিদ রক্তাক্ত করেছে, তারা এদেশে আর রাজনীতি করতে পারবে না। আমাদের মধ্যে দ্বিমত, দ্বিধাবিভক্তি থাকতে পারে, কিন্তু এ ব্যাপারে আমরা একমত, এদেশে ফ্যাসিবাদী শক্তিকে ফিরতে দেয়া হবেনা।’
এসময় মন্ত্রী বলেন, ‘সাম্প্রতিক শ্রমিক আন্দোলনে আওয়ামী লীগের ইন্ধন আছে।’
জামায়াত ইসলামীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘একটি শক্তি আন্দোলনের নামে ফ্যাসিবাদের পথ সুগম করতে চায়। তারা ইসলামের কথা বলে রাজনীতি করে, কিন্তু শরিয়াহ আইন চায়না। তাদের মধ্যে ইসলামের কিছু নেই, শরিয়াভিত্তিক মুল্যবোধ নেই।’
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বিএনপি অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করবে, আওয়ামীলীগ ইসলামি মূল্যবোধের যে সকল অংশ বাদ দিয়েছিলো তা সংবিধানে সহযোজন করবে। এমনকি মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস এবং বিসমিল্লাহও পুনরায় স্থাপন করবে।’


-68a025.jpg)













