জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বিএনপির ৭ দিনের কর্মসূচি ঘোষণা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দিবসটি উদ্যাপন করতে ৭ দিনের বিস্তৃত কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির কথা জানান।
ঘোষণায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীসহ সারা দেশে শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। রাজধানীর নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে এই শোভাযাত্রা কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, শনিবার সকাল সাড়ে ৮টায় জিয়া সমাধিতে শ্রদ্ধা জানাবেন তারেক রহমান এবং দলের কেন্দ্রীয় নেতারা।এরপর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শোভাযাত্রার উদ্বোধন করবেন তিনি।
তিনি আরও বলেন, একটি রাজনৈতিক দল অতীতের সব ইতিহাস অস্বীকার করে একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছিল। ভয়ংকর এই চাপ পড়ে সাধারণ মানুষের ওপর। ৭ নভেম্বর দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়। গণতন্ত্র চর্চার ব্যবস্থা করেন জিয়াউর রহমান।
রুহুল কবির রিজভী বলেন, যখনই বারবার আক্রান্ত হয়েছে দেশ একনায়কতন্ত্রের কুচক্রের দ্বারা, ততবারই জনগণ রাজপথে নেমে আসে। তার উদাহরণ এরশাদ পতন এবং ২৪-এর অভ্যুত্থান।
বিএনপির এই নেতা বলেন, এই দেশ মাথা নিচু করে চলে না। বাংলাদেশের মানুষের রাজনৈতিক দর্শন মতপ্রকাশ করা।







-786426-256x144.webp)






