ডাকসু নির্বাচন: ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ মনোনীত সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন আরেক প্রার্থী।
বাম জোট মনোনীত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক প্রার্থী বি এম ফাহমিদা আলম রোববার (৩১ আগস্ট) এ রিট করেন।
৫ আগস্টের আগে এস এম ফরহাদ বর্তমানে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কমিটিতে ছিলেন, তা সত্ত্বেও তিনি কীভাবে ইসলামী ছাত্রশিবিরের প্যানেলে প্রার্থী হলেন— এমন প্রশ্ন তুলে তার প্রার্থিতা চ্যালেঞ্জ করা হয়েছে রিটে।
রোববার বিচারপতি হাবিবুল গণির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি অনুষ্ঠিত হতে পারে। রিটের পক্ষে শুনানিতে অংশ নেবেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া।
অন্যদিকে এস এম ফরহাদের পক্ষে শুনানির জন্য উপস্থিত থাকবেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।











-c902ac-256x144.webp)





-d6864d.jpg)