ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত করা হচ্ছে: জিয়া উদ্যানে রিজভী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত
বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

নানা ধরনের অপশক্তি এবং চক্রান্তকারীরা আমাদের ধর্মীয় সম্প্রীতি বার বার ভেঙে ফেলার চেষ্টা করেছে, বলে মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে তিন ধর্মীয় ট্রাস্টের সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, ‘আমাদের এ অটুট বন্ধন যুগ যুগ ধরে টিকে থাকবে, আমরা একে অপরের পূজা পার্বণে অংশগ্রহণ করি।’

ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘ধর্মীয় বিষয়গুলো দেখার জন্য এ ট্রাস্ট এর গঠন করা হয়েছে। রাজনৈতিক দলের হিসেবে বিএনপি সকলের স্থান নিশ্চিত করেছে। এবং তা প্রতিষ্ঠিত করেছে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।’

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement