আ. লীগের বিশৃঙ্খলা ও জামায়াতের আন্দোলন ঠেকাতে মাঠে থাকার নির্দেশ নুরের

ডিসেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগের যেকোনো সম্ভাব্য বিশৃঙ্খলা প্রতিরোধ এবং জামায়াতের সরকারবিরোধী আন্দোলন মোকাবিলায় দলীয় নেতাকর্মীদের রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর বিজয়নগরে দলীয় কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক গণসমাবেশে তিনি এই নির্দেশ দেন।
প্রতিমন্ত্রী নূর বলেন, ‘ডিসেম্বর আসবে যাবে কিন্তু শেখ হাসিনার আর দেশে আসা হবে না।’
এসময় জামায়াতের সমালোচনা করে নূর বলেন, ‘জামায়াত- শিবির দেশকে বিভ্রান্ত করছে। যারা বাংলাদেশের অস্তিত্ব চায়নি তাদের এখনই রুখে দিতে হবে।’
এসময় এনসিপির উদ্দেশ্যে নূর জামায়াতের কোল থেকে নেমে প্রগতিশীল রাজনীতিতে আসার আহবান জানান। এছাড়া স্থানীয় সরকার নির্বাচনে গণঅধিকার পরিষদ এককভাবেই লড়বে বলে ঘোষণা দেন তিনি।














