শ্রমিক অধিকার পরিষদের আংশিক কমিটি ঘোষণা, ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গের নির্দেশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের নতুন সভাপতি মামুন, সম্পাদক আসাদুজ্জামান
বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের নতুন সভাপতি মামুন, সম্পাদক আসাদুজ্জামান

আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দিয়ে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার রাতে সংগঠনের উপদেষ্টা নুরুল হক ও হাসান আল মামুন যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নেতৃত্ব নির্বাচন নিশ্চিত করেন।

এক বছরের মেয়াদে মনজুর মোর্শেদ মামুনকে সভাপতি এবং আসাদুজ্জামান নুরকে সাধারণ সম্পাদক করে সংগঠনটির নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটিতে সহসভাপতি করা হয়েছে ইমরান খানকে, যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে জাহিদুল ইসলামকে এবং দপ্তর সম্পাদক করা হয়েছে রুবেল হোসাইনকে।

প্রেস বিজ্ঞপ্তিতে নবগঠিত আংশিক কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad