প্রথমবার কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জামায়াতের

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা আন্দোলনের শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াত আমির ড. শফিকুর রহমান শ্রদ্ধা নিবেদনের তাদের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ২২ মিনিটে বিরোধী দলের পক্ষ থেকে শহিদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ডা. শফিকুর। এ সময় তিনি কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
স্বাধীনতার পর এই প্রথম বাংলাদেশ জামায়াতে ইসলামী শহিদ মিনারে আনুষ্ঠানিকভাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানাল। জামায়াতের আমির ডা. শফিকুর রহমানও এই প্রথম শহিদ মিনারে গিয়ে শহিদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন।
এর আগে ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারের অন্যতম সঙ্গী ছিল জামায়াতে ইসলামী। সে সময় সরকারের শরিক জামায়াতের মন্ত্রীরা রাষ্ট্রীয় আচার-অনুষ্ঠানের অংশ হিসেবে জাতীয় স্মৃতিসৌধে গিয়েছিলেন। তবে সে সময় তারা শহিদ মিনারে যাননি।
এবার সংসদের বিরোধী দল হয়ে শহিদ মিনারে উপস্থিতি দেখা গেল জামায়াতের। এ সময় বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলামসহ জামায়াত ও এনসিপির অন্য নেতারা উপস্থিত ছিলেন।
শহিদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর বিরোধী দলীয় সংসদ সদস্যরা কিছুক্ষণ নীরবতা পালন করেন এবং ভাষা আন্দোলনের শহিদদের আত্মার মাগফিরাত কামনা করেন।













-61303c-256x144.webp)




