কেউ ফ্যাসিবাদী হয়ে উঠতে চাইলে ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ২০: ০৫
জামায়াত আমির শফিকুর রহমান। ছবি: সংগৃহীত
জামায়াত আমির শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

নতুন করে কেউ ফ্যাসিবাদী হয়ে উঠতে চাইলে তাদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, নতুন করে কেউ ফ্যাসিবাদী হয়ে উঠতে চাইলে তাদের বলবো পতিত ফ্যাসিবাদ থেকে শিক্ষা গ্রহণ করুন। ১১ দলীয় ঐক্য জুলাইয়ের সঙ্গে বেঈমানি করবে না। কেউ বেঈমানি করতে চাইলে তাদেরকেও ছাড় দেয়া হবে না।’

শুক্রবার (২৪ এপ্রিল) গণভোটের রায় এবং জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়নের দাবিতে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

এ সময় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেন গণভোটের রায় উপেক্ষা করে সরকার ফ্যাসিবাদী হয়ে উঠছে৷ হুঁশিয়ারি দেন, দেশে কোনো একক দলীয় আধিপত্যবাদ বরদাশত করবে না ১১ দলীয় ঐক্য। সরকার জাতির সঙ্গে প্রতারণা করেছে বিধায় আমাদেরকে আন্দোলনে নামতে হয়েছে।’

এছাড়া, গণভোটের রায় বাস্তবায়ন না হলে সংসদ ও রাজপথ থেকে একযোগে আন্দোলন শুরু হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় চীফ হুইপ এবং এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম৷

উল্লেখ্য, সমাবেশ থেকে গণভোটের রায় বাস্তবায়নে দেশব্যাপী আগামী ৯০ দিনের কর্মসূচির ঘোষণা দেয় বাংলাদেশ খেলাফত মজলিস।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement