সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশ শুরু

প্রতিবেদক, রাজনীতি ডটকম
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশ। ছবি: সংগৃহীত
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশ। ছবি: সংগৃহীত

গণভোটের রায় এবং জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়নের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে বাংলাদেশ খেলাফত মজলিসের বিশাল গণসমাবেশ।

আজ (শুক্রবার) জুমার নামাজের পর দলটির আমির মাওলানা মামুনুল হকের সভাপতিত্বে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়।

তীব্র গরম উপেক্ষা করে ভোর থেকেই বাস, লঞ্চ ও ট্রেনে চড়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে এসে জড়ো হয়েছেন।

গণসমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সভাপতিত্বে দলটির শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, বিরোধী দলীয় চিফ হুইপ, ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য রাখবেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement