দাজ্জালের জান্নাতের পথ দেখাতে চায় জামায়াত: রাশেদ খাঁন

জামায়াতে ইসলামী মানুষকে যে জান্নাতের পথ দেখাতে চায়, তা ‘দাজ্জালের জান্নাত’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খাঁন।
বুধবার (২১ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের একটি বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খাঁন লেখেন, “জামায়াত মানুষকে জান্নাতে যাওয়ার পথ দেখিয়ে দেয় বলে মন্তব্য করেছেন জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান! হাদিসে আছে, কিয়ামতের আগে দাজ্জালও মানুষকে জান্নাত দেখিয়ে তাকে অনুসরণ করতে বলবে।”
এর আগে গত মঙ্গলবার চট্টগ্রামে জামায়াতে ইসলামীর প্রাক্তন সাথী ও সদস্য সম্মেলনে দেওয়া বক্তব্যে শফিকুর রহমান বলেছিলেন, জামায়াত মানুষকে জান্নাতে যাওয়ার পথ দেখিয়ে দেয়। জান্নাতের টিকিট বিক্রির অভিযোগ নাকচ করে তিনি এ কথা বলেছিলেন।
জামায়াত আমিরের ওই বক্তব্য নিয়ে রাশেদ প্রশ্ন তোলেন, “আমি জানি না, জামায়াত মানুষকে কোন জান্নাতের পথ দেখাতে চায়? এই পথ কি ভোটের আগে বিদেশিদের সাথে বৈঠক করে বলার পথ যে, আমরা কোথায় বলেছি ক্ষমতায় গেলে শরিয়া আইন কায়েম করব? নাকি এই পথ গাজী নজরুল ইসলামের পথ?”
“নাকি শহিদ আবরার ফাহাদের খুনিদের আইনজীবী হওয়ার পথ কিংবা রোজা ও পূজাকে মুদ্রার এপিঠ-ওপিঠ বলে ধর্ম অবমাননার পথ? নাকি আগে ছিলো হিন্দু মানে নৌকা, এবার হবে হিন্দু মানে দাঁড়িপাল্লা বলার পথ? নাকি একদিকে কৃষ্ণ নন্দীকে নমিনেশন দেওয়া, অন্যদিকে জান্নাতের টিকিট বিতরণ করার পথ?”
জামায়াতের ‘জান্নাতের পথ দেখাতে চাওয়া’ নিয়ে রাশেদ আরও লেখেন, “এই পথ কি গণঅভ্যুত্থানের এক মাসের মাথায় আওয়ামী লীগের বিচার না চেয়ে সাধারণ ক্ষমা ঘোষণা করে জুলাইয়ের সাথে গাদ্দারি করার পথ? মিথ্যা ও ধোঁকাবাজির মাধ্যমে জামায়াত মানুষকে যে জান্নাতের পথ দেখাতে চায়, সেটা তো দাজ্জালের জান্নাত!”













-350d76-256x144.webp)
-cbe408-256x144.webp)

