জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে শেরেবাংলা নগরের জিয়া কমপ্লেক্সে গিয়ে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন। রাষ্ট্রপতির দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

পুষ্পস্তবক অর্পণের পর জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত বিশেষ মোনাজাতে অংশ নেন রাষ্ট্রপতি। এ সময় তার সচিব এ জে এম সালাহউদ্দিন নাগরী, সামরিক সচিব মেজর জেনারেল এ এস এ বাহাউদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর সেনাপ্রধানের দায়িত্ব পান জিয়াউর রহমান। এর কিছুদিন পর মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার খালেদ মোশাররফের নেতৃত্বে সেনাবাহিনীতে অভ্যুত্থান ঘটে। ওই সময় জিয়াউর রহমানকে গৃহবন্দি করা হয়।

এরপর ৭ নভেম্বর জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সঙ্গে যুক্ত মুক্তিযুদ্ধের আরেক সেক্টর কমান্ডার কর্নেল তাহেরের নেতৃত্বে পাল্টা অভ্যুত্থান ঘটে। এতে গৃহবন্দি অবস্থা থেকে মুক্ত হন জিয়াউর রহমান। এর মধ্য দিয়ে তিনি দেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন।

দীর্ঘ ১৮ বছর পর এবারই প্রথম সরকারিভাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হচ্ছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad