জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা। ছবি: সংগৃহীত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা। ছবি: সংগৃহীত

ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আজ শনিবার সকালে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সিপাহি-জনতার অভ্যুত্থানে আধিপত্যবাদী ষড়যন্ত্র নস্যাৎ এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষার এই দিনটি আজ দেশজুড়ে যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, নজরুল ইসলাম খান, ফরহাদ হালিম ডোনার, আমানুল্লাহ আমান, ভাইস চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা মন্ত্রী আহমেদ আজম খান, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনিসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

আজ ৭ নভেম্বর, ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’। সিপাহি-জনতার অভ্যুত্থানে আধিপত্যবাদী ষড়যন্ত্র নস্যাৎ এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষার এই দিনটি আজ দেশজুড়ে যথাযোগ্য মর্যাদা, ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে। দিবসটি উপলক্ষে আজ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এটি এখন থেকে আনুষ্ঠানিকভাবে ‘ক’ শ্রেণিভুক্ত জাতীয় দিবস হিসেবে পালিত হচ্ছে।

এদিকে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে বিএনপি। এদিন বিকাল ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হতে যাওয়া এ শোভাযাত্রায় হেঁটে অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad