Ad

ঢাকা

নতুন ২ মামলায় গ্রেপ্তার দেখানো হলো আইভীকে

১০ নভেম্বর ২০২৫

গতকাল ৯ নভেম্বর বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তাকে ৫ মামলায় জামিন প্রদান করেন।

নতুন ২ মামলায় গ্রেপ্তার দেখানো হলো আইভীকে

মুন্সীগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, নিহত ১

১০ নভেম্বর ২০২৫

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নে প্রতিপক্ষের গুলিতে আরিফ মির (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও একজন। গুলিবিদ্ধ ইমরান নিহত আরিফের চাচাতো ভাই বলে বলে জানা গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মুন্সীগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, নিহত ১

রাজধানীতে হঠাৎ দুই বাসে আগুন

১০ নভেম্বর ২০২৫

রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় ভিক্টর পরিবহনের দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কে বা কারা বাসে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত নয়।

রাজধানীতে হঠাৎ দুই বাসে আগুন

নিয়ন্ত্রণে টঙ্গীর তুলার গুদামের আগুন

০৮ নভেম্বর ২০২৫

গাজীপুর মহানগরের টঙ্গীর মিলগেট এলাকায় তুলার গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়।

নিয়ন্ত্রণে টঙ্গীর তুলার গুদামের আগুন

টঙ্গীতে তুলার গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

০৮ নভেম্বর ২০২৫

গাজীপুরের টঙ্গীতে একটি তুলার গুদামে আগুন লেগেছে। টঙ্গী ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। আজ শনিবার দুপুর ১২টার সময় জেলার টঙ্গী স্টেশন রোডের মিলগেটে আগুনের ঘটনা ঘটে।

টঙ্গীতে তুলার গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

কিশোরগঞ্জ-৫ আসনে মনোনয়ন দাবিতে ট্রেন আটকে বিক্ষোভ

০৭ নভেম্বর ২০২৫

বৃহস্পতিবার বিকালে ও শুক্রবার সকালে বাজিতপুর উপজেলার সরারচর শিবনাথ উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ইকবালের সমর্থকরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরারচর রেলগেইটে গিয়ে অবস্থান নেয়। এ সময় কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী ‘কিশোরগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি আটকা পড়ে। প্রায় ১০ মিনিট পর সমর্থকরা

কিশোরগঞ্জ-৫ আসনে মনোনয়ন দাবিতে ট্রেন আটকে বিক্ষোভ

বিএনপি বিরোধী দলকে সহ্য করতে পারে না : ফয়জুল করীম

০৪ নভেম্বর ২০২৫

তিনি আরো বলেন, বিএনপি মুখে গণতন্ত্রের কথা বললেও প্রকৃত পক্ষে তারা বিরোধী দলকে সহ্য করতে পারে না। দেশে শান্তি, শৃঙ্খলা ও জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে আগামী নির্বাচনে সবাইকে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভোট দিয়ে ক্ষমতায় আনার আহ্বান জানান তিনি।

বিএনপি বিরোধী দলকে সহ্য করতে পারে না : ফয়জুল করীম

নাসিরকে ‘বহিরাগত’ আখ্যা দিয়ে ঘাটাইলে আজাদ সমর্থকদের বিক্ষোভ

০৪ নভেম্বর ২০২৫

এ আসনে বিএনপি ঘোষিত প্রার্থী এস এম ওবায়দুল হক নাসিরকে ‘বহিরাগত’ আখ্যা দিয়ে তারা স্লোগান দেন— ‘টাঙ্গাইলের মাটি, আজাদ ভাইয়ের ঘাঁটি’, ‘আজাদ ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে’।

নাসিরকে ‘বহিরাগত’ আখ্যা দিয়ে ঘাটাইলে আজাদ সমর্থকদের বিক্ষোভ

জমি নিয়ে বিরোধে ২ ভাইকে কুপিয়ে হত্যা

০১ নভেম্বর ২০২৫

নিহতের পরিবারের সদস্যরা জানান, জমি নিয়ে সকাল থেকে কথা কাটাকাটি চলছিল। দুপুর ১২টার দিকে আউয়াল, তার ছেলে শিপন, রিপন, মেয়ে শাহানা, আজিনা, আছমা, সুমাইয়াসহ ১০/১২ জন দা, লাঠি নিয়ে ফুরা মিয়াদের বাড়িতে হামলা করেন। এ সময় ফুরা মিয়া, তার ভাই শাকিল ও পরিবারের সদস্যরা বাধা দিলে ক্ষিপ্ত হয়ে আউয়াল, রিপন, শিপনসহ অন

জমি নিয়ে বিরোধে ২ ভাইকে কুপিয়ে হত্যা

আ.লীগের ঘাঁটি দখলে নিতে তৎপর বিএনপি-জামায়াত

৩০ অক্টোবর ২০২৫

কিশোরগঞ্জ-৪ আসনটি মূলত অ্যাডভোকেট আব্দুল হামিদের ঘাঁটি হিসেবে পরিচিত। তিনি রাষ্ট্রপতি হওয়ার পর তার ছেলে রেজাউন আহমেদ তৌফিক এই আসনের দায়িত্ব নেন। তবে সম্প্রতি ছাত্র-জনতার আন্দোলনের মুখে বাপ-বেটা এলাকা ছেড়ে গা ঢাকা দেওয়ায় অনেক নেতাই আসনটি দখলের আশায় বুক বেঁধেছেন। এরই মধ্যে বিএনপির আধা-ডজনেরও বেশি নেতা

আ.লীগের ঘাঁটি দখলে নিতে তৎপর বিএনপি-জামায়াত

নেতারা যেন ঘাটকে নিজেদের সম্পত্তি মনে না করে: নৌ উপদেষ্টা

২৮ অক্টোবর ২০২৫

নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, রাজনৈতিক দলের নেতারা ঘাট দখল করে ঘাটকে যেভাবে নিজেদের সম্পত্তি মনে করে, আপনারা তা হতে দেবেন না। বিগত ১৬-১৭ বছরের পুনরাবৃত্তি যেন আর না ঘটে। আপনারা সবাই তা প্রতিহত করবেন।

নেতারা যেন ঘাটকে নিজেদের সম্পত্তি মনে না করে: নৌ উপদেষ্টা

মুফতি মুহিব্বুল্লা্ই অপহরণের নাটক সাজান: পুলিশ

২৮ অক্টোবর ২০২৫

গাজীপুরের টঙ্গীর টিএন্ডটি কলোনি জামে মসজিদের খতিব মুফতি মোহাম্মদ মুহিব্বুল্লাহ মিয়াজী (৬০) নিজেই অপহরণের নাটক সাজিয়েছেন। মামলায় যা উল্লেখ করেছেন, তা পুরোপুরিই সাজানো গল্প বলে জানিয়েছে পুলিশ।

মুফতি মুহিব্বুল্লা্ই অপহরণের নাটক সাজান: পুলিশ

ষড়যন্ত্রকারীরা নির্বাচন রুখতে পারবে না : টুকু

২৭ অক্টোবর ২০২৫

টুকু আরো বলেন, ‘যুবদল বিএনপির মেজো ভাই। নিচে ছাত্রদল, ওপরে বিএনপি। মাঝখানে সমন্বয় করে যুবদল। নিচেও যোগাযোগ করে, ওপরেও যোগাযোগ রাখে। পার্টির মূল হার্ট জাতীয়তাবাদী যুবদল। কাজেই আপনারা যা করবেন, অন্যরা তাই শিখবে।’

ষড়যন্ত্রকারীরা নির্বাচন রুখতে পারবে না : টুকু

বন্ধ ঘোষণা শ্রীপুরের এএ নিট স্পিনিং, শ্রমিকদের বিক্ষোভ

২৭ অক্টোবর ২০২৫

কারখানার ব্যবস্থাপকরা বলছেন, কারখানার কিছু উচ্ছৃঙ্খল শ্রমিক বহিরাগতদের সঙ্গে নিয়ে অবৈধ দাবি, বেআইনি ধর্মঘট, কারখানার বাইরে ও ভেতরে দাঙ্গা-হাঙ্গামা করে বিভিন্ন আসবাবপত্র, মেশিন ও মূল্যবান সামগ্রী ভাঙচুর করেছে এবং কর্মকর্তাদের জীবন নাশের হুমকি দিয়েছে। এ কারণে কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে শ্রমিকরা

বন্ধ ঘোষণা শ্রীপুরের এএ নিট স্পিনিং, শ্রমিকদের বিক্ষোভ

রাতভর ড্যাফোডিল-সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

২৭ অক্টোবর ২০২৫

সাভারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। সেইসঙ্গে অগ্নিসংযোগ করার ঘটনাও ঘটেছে।

রাতভর ড্যাফোডিল-সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

গাজীপুর সাফারি পার্কের শেষ জিরাফটিও মারা গেল

২৫ অক্টোবর ২০২৫

পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, টিউবারকিউলোসিস বা টিবি রোগে আক্রান্ত হয়ে অসুস্থ জিরাফটি চিকিৎসাধীন অবস্থায় গত ২০ অক্টোবর বিকেলে মারা যায়। শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৩টায় বিষয়টি আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানান পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তারেক রহমান।

গাজীপুর সাফারি পার্কের শেষ জিরাফটিও মারা গেল

সাংবাদিকের ঠ্যাঙের নলা ভেঙে দেওয়ার হুমকি ইউপি সদস্যের

২০ অক্টোবর ২০২৫

এ ঘটনায় সোমবার (২০ অক্টোবর) বিকেলে ওই সাংবাদিক শ্রীপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক অভিযোগ পাওয়ার তথ্য নিশ্চিত করেছেন। বলেছেন, পুলিশ অভিযোগের বিষয়ে কাজ করছে।

সাংবাদিকের ঠ্যাঙের নলা ভেঙে দেওয়ার হুমকি ইউপি সদস্যের