রাজধানীতে সিএনজি চালকদের সড়ক অবরোধ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৩ জুলাই ২০২৫, ১৫: ৫০

রাজধানীতে ‘ঢাকা-থ’ নম্বর প্লেটধারী সিএনজিচালিত অটোরিকশা চলাচলের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে সিএনজি অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্যজোট। এতে মহাখালী-বিমানবন্দর সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

রোববার (১৩ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে মহাখালীর বিআরটি ভবনের সামনে এই কর্মসূচি শুরু হয়।

অবরোধকারীরা জানিয়েছেন, তারা সিএনজিচালকদের নির্দিষ্ট রুট নির্ধারণের দাবি জানিয়ে এই কর্মসূচিতে নেমেছেন। তাদের ভাষ্য, এর আগেও একাধিকবার বিআরটিএর কাছে দাবি জানানো হয়েছে, কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

বিক্ষোভে অংশ নেওয়া চালকদের অনেকেই কাফনের কাপড় পরে আন্দোলনে যোগ দেন। যদিও অ্যাম্বুল্যান্স ও বিমানবন্দরগামী যানবাহন চলাচলের ক্ষেত্রে তারা ছাড় দিচ্ছেন, অন্য কোনো গাড়ি চলতে দেওয়া হচ্ছে না বলে জানান তারা।

চালকদের ঘোষণা, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তবে এ বিষয়ে বিআরটিএর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ঢামেক হাসপাতালে কিশোরীর মরদেহ রেখে পালালেন ২ ব্যক্তি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক কিশোরীর মরদেহ রেখে পালিয়েছেন সঙ্গে আসা দুই ব্যক্তি। ওই কিশোরীর বয়স আনুমানিক ১৬ বছর। তার গলায় কালো দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।

১ দিন আগে

বরিশালে আদালত চত্বরে বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার

বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আদালতের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও বিচারপ্রার্থীসহ অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

১ দিন আগে

ডেভিড ইমনের ৫ দিনের রিমান্ড, নতুন করে জিজ্ঞাসাবাদ

বুধবার (১২ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ আদেশ দেন।

১ দিন আগে

সাভারে এবার বোমাসদৃশ প্রেশার কুকার উদ্ধার, নিরাপত্তা জোরদার

ঢাকার সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় কিছু হাতবোমা ও বোমা তৈরির উপকরণ উদ্ধারের কয়েক ঘণ্টার ব্যবধানে বনগাঁও ইউনিয়নেও বোমাসদৃশ একটি প্রেসার কুকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

১ দিন আগে