গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয়া হয়েছে। বুধবার (১২ জুন) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন এ আদেশ দেন।
আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইয়াসমিন বিথী। তার জামিন প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে হাইকোর্ট সৈয়দ আশফাকুল হককে জামিন দিয়েছেন। ফলে তার কারামুক্তিতে আইনগত কোনো বাধা থাকছে না বলে জানিয়েছেন আইনজীবীরা।
এ ব্যাপারে দুদকের সচিব খোরশেদা ইয়াসমীন নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, মূসকের সাবেক কমিশনার ওয়াহিদা রহমান ক্ষমতার অপব্যবহার করে একক সিদ্ধান্তে চারটি মোবাইল অপারেটর প্রতিষ্ঠানকে এই সুবিধা দিয়েছিলেন। এতে সরকারের আর্থিক ক্ষতি হয়েছে।
লায়লা আক্তার ফারহাদের (৪৮) ধর্ষণ মামলায় গ্রেপ্তার টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের সাত দিনের ৭ রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। মঙ্গলবার (১১ জুন) মামলার তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার সাব-ইন্সপেক্টর মুহাম্মদ শাহজাহান এ রিমান্ড আবেদন করেন।
এর আগে গত ২৩ মে সৈয়দ আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভূঁইয়া, ফয়সাল আলী সাজী ওরফে তানভীর ভূঁইয়া ও সিলিস্তি রহমানকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। দুই দফায় তাদের ১৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তারা তিনজনই ঘটনার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। তারা কারাগারে আছেন।
কুমিল্লা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আনোয়ার হোসেন (৫০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার সকাল পৌনে ৮টার দিকে বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়নের জামতলা সীমান্তে এ ঘটনা ঘটে। আনোয়ার ওই ইউনিয়নের মিরপুর গ্রামের চারু মিয়ার ছেলে।
সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার উদ্দেশ্যে অপহরণের মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবুর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (৯ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।
রাজধানীর বারিধারা ডিপ্লোমেটিক জোনে অবস্থিত ফিলিস্তিন দূতাবাসের সামনে সহকর্মীকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার পুলিশ কনস্টেবল কাউসার আলীর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যার ঘটনায় গ্রেফতার সিয়াম হোসেনকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বাগজোলা খাল থেকে হাড়গোড় উদ্ধার করেছে সিআইডি। রোববার সকালে কলকাতার ভাঙড় এলাকা থেকে এসব হাড়গোড় উদ্ধার করা হয়।
রাজধানীর গুলশান থানার বারিধারা কূটনীতিক এলাকায় পুলিশের এলোপাতাড়ি গুলিতে আরেক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় এক পথচারীসহ ২ জন গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
রাজধানীর কদমতলী থানার দনিয়া এলাকায় একটি জাল টাকার কারখানায় অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার লালবাগ বিভাগের একটি দল। শনিবার (৮ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এই অভিযান শুরু হয়।
ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর পশুর হাটগুলোর সঙ্গে অনলাইন পশুর হাটেও নজরদারি করবে ঢাকা মহানগর পুলিশ। অনলাইন প্রতারণা এড়াতে সাইবার পেট্রোলিং চালানোর পাশাপাশি ক্রেতাদেরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।
কলকাতায় খুন হওয়া ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যা মামলার আরেক আসামিকে নেপাল থেকে গ্রেপ্তার করেছে কলকাতা সিআইডি। এর আগে গ্রেপ্তার হওয়া জিহাদসহ কলকাতা সিআইডির কাছে ২ জন আসামি গ্রেপ্তার রয়েছে। শুক্রবার (৭ জুন) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবি
সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যায় জড়িত সন্দেহে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কাজী কামাল আহমেদ বাবুকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ জুন) রাত ৯টার দিকে শহরের আদর্শপাড়া থেকে তাকে আটক করে ডিএমপি ডিবির টিম।
আদেশ অনুযায়ী, বেনজীরের সাভারের সম্পত্তি দেখবেন সেখানকার ইউএনও, গোপালগঞ্জের মাছের খামার দেখবেন জেলা মৎস্য কর্মকর্তা। এ ছাড়া, মাদারীপুর ও কক্সবাজারের সম্পত্তি দেখাশোনা করবেন সংশ্লিষ্ট জেলা প্রশাসক।
বুধবার (৫ জুন) রিমান্ড শেষে আসামি শিমুল ভুইঁয়াকে আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান। শিমুল ভুঁইয়া স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
নবজাতকের দাদি হাসিনা বেগম বলেন, ‘সবুজ রঙের বোরকা পরা এক মহিলা ২১২ নম্বর ওয়ার্ডে প্রবেশ পথের বারান্দায় এসে আমার সঙ্গে গল্প জুড়ে দেয়। একপর্যায়ে আমার কোল থেকে একটি সন্তান তার কোলে নেয়। কিছুক্ষণ পর তাকে আর খুঁজে পাইনি।’