ফেসবুকে ‘আর পারছি না’ লিখে চিকিৎসকের আত্মহত্যা

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ২৬ জুন ২০২৪, ১০: ৪৯
অপর্ণা বসাক রূপা। ফাইল ছবি

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে অপর্ণা বসাক রূপা (৩০) নামে ময়মনসিংহে এক নারী চিকিৎসক শরীরের আগুন দিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশের বলছে, ফেসবুকে স্ট্যাটাস থেকে ধারণা করা হচ্ছে নারী চিকিৎসক প্রেমের কারণে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে।

নিহত অপর্ণা বসাক রূপা (৩০)। তিনি ময়মনসিংহ নগরীর পন্ডিতবাড়ি এলাকার একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে নীচতলায় মা জোৎস্না বসাকের সঙ্গে গত দুই মাস ধরে বসবাস করে আসছেন। তিনি জামালপুরের সরিষাবাড়ী উপজেলার প্রয়াত রতন বসাকের মেয়ে।

জানা যায়, ডা. অপর্ণা বসাক ময়মনসিংহ নগরীর একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন।

নিহতের মা জোৎস্না বসাকের বরাতে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক আনোয়ার হোসেন জানান, সোমবার রাত ১০টার পর খাবার খেয়ে নিজের কক্ষে ঘুমিয়ে পড়েন অপর্ণা। মঙ্গলবার সকাল ৭টা থেকে ৮টার মধ্যে অপর্ণার ফেসবুক স্ট্যাটাস দেখে মেয়েকে ডাকাডাকি করলে সাড়া না পেয়ে স্থানীয় লোকজন দরজা ভেঙে আগুন নিভিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজনকে খবর দেয়।

মঙ্গলবার ভোরের দিকে অপর্ণা নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে প্রেমিক খন্দকার মাহাবুব এলাহীর উদ্দেশ্যে তিনি লিখেন- ‘ভালো থেকো, আমি আর পারছি না। হয়ত আমিও সবার মতো হেরে গেলাম। তোমাকে মুক্তি দিয়ে গেলাম।’

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, রাত ৪টা থেকে ৫টার মধ্যে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করে নারী চিকিৎসক। প্রাথমিক তদন্তে প্রেমের কারণে শরীরে আগুন দিয়ে আত্মহত্যার করেছে বলে ধারণা করা হচ্ছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের নাগরিককে চড়-লাঠিপেটার ক্ষমতা নেই: আসক

ময়মনসিংহের ত্রিশালে বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কর্তৃক চড়-থাপ্পড় ও লাঠি দিয়ে মারধরের ঘটনায় তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংস্থাটি বলেছে, কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটেরই নাগরিককে চড়-থাপ্পড়, লাঠিপেটা বা শারীরিকভাবে শাস্তি দেওয়ার

৪ ঘণ্টা আগে

ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা হচ্ছে: প্রতিমন্ত্রী শাহে আলম

তিনি বলেন, ‘সুষ্ঠু ও কার্যকরভাবে এ নীতিমালা বাস্তবায়ন করা হলে নগরীর যানজট নিয়ন্ত্রণ, যান চলাচলে শৃঙ্খলা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে স্থানীয় সরকারের মাধ্যমে নিয়মতান্ত্রিক লাইসেন্সিং ও নিবন্ধন কার্যক্রমের ফলে সরকারের কোষাগারে রাজস্ব জমা হবে।’

৬ ঘণ্টা আগে

দেশে মার্কিন কোম্পানিগুলোকে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।

৬ ঘণ্টা আগে

লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা করা ছাড়া উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

দেশে চলমান গ্যাস-সংকট নিরসনে সরকারের সীমিত সামর্থ্য ও বর্তমান কাঠামোগত পরিস্থিতির কথা তুলে ধরেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) মেরামত সম্পন্ন না হওয়া পর্যন্ত আপাতত লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা করা ছাড়া এখন আর কোনো উপায়

৭ ঘণ্টা আগে