নবজাতকের দাদি হাসিনা বেগম বলেন, ‘সবুজ রঙের বোরকা পরা এক মহিলা ২১২ নম্বর ওয়ার্ডে প্রবেশ পথের বারান্দায় এসে আমার সঙ্গে গল্প জুড়ে দেয়। একপর্যায়ে আমার কোল থেকে একটি সন্তান তার কোলে নেয়। কিছুক্ষণ পর তাকে আর খুঁজে পাইনি।’
মঙ্গলবার (৪ জুন) ১৩ দিনের রিমান্ড শেষে তানভীর ভূঁইয়াকে আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার মাহফুজুর রহমান। আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল
আদালত সূত্রে জানা যায়, গত ২৪ মে এ মামলায় শিলাস্তি রহমানসহ তিনজনের আট দিনের এবং ৩১ মে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। অন্য দুই আসামি হলেন— শিমুল ভূঁইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভূঁইয়া ওরফে আমানুল্যাহ সাঈদ (৫৬) ও তানভীর ভূঁইয়া (৩০)।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও তার পরিবারের নামে রাজধানীতে আরো দুইটি বাড়ি ও ৪০ বিঘা জমির সন্ধান মিলেছে। ইতিমধ্যে ঢাকা ও ঢাকার বাইরে তার ৬২৭ বিঘা জমি ক্রোক করা হয়েছে।
অর্থ আত্মসাতের মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিচার শুরু হবে কি না জানা যাবে ১২ জুন। রোববার (২ মে) ঢাকার বিশেষ জজ আদালত-৪ সৈয়দ আরাফাত হোসেনের আদালতে চার্জগঠনের বিষয়ে শুনানি হয়। শুনানি শেষে আদালত চার্জগঠনের বিষয়ে আদেশের এ তারিখ ঠিক করেন।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মো. মহসিন (৪০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ জুন) সকালে সিআই খোলা মোড় এলাকার ডিএনডি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
ভারতে চিকিৎসা করাতে গিয়ে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের অন্যতম সন্দেহভাজন মো. সিয়াম হোসেন নেপালে আটক হয়েছেন। গত বৃহস্পতিবার নেপাল পুলিশ তাকে আটক করেছে বলে কাঠমান্ডুর একটি কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ এবার ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনা তদন্তে নেপাল যাচ্ছেন। শনিবার (১ জুন) সকালে একটি ফ্লাইটে ডিবিপ্রধান নেপালের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবেন বলে জানা গেছে।
আসামিদের এজলাসে নেওয়ার পর কয়েকজন আইনজীবী আসামিপক্ষে মামলা লড়তে ওকালতনামায় তাদের স্বাক্ষর নিতে চান। এ সময় পুলিশ ও ডিবি সদস্যরা আইনজীবীদের আদালতের সামনে আবেদন করে স্বাক্ষর নিতে বলেন। শুনানির একপর্যায়ে বিচারক শিলাস্তি রহমানকে জিজ্ঞাসা করেন, আপনি কি আইনজীবী নিয়োগ করতে চান? জবাবে শিলাস্তি রহমান জানান, তি
রিমান্ড প্রাপ্ত আসামিরা হলেন—শিমুল ভূঁইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভূঁইয়া ওরফে আমানুল্যাহ সাঈদ (৫৬), তানভীর ভূঁইয়া (৩০) ও সেলেষ্টি রহমান ওরফে শিলাস্তি রহমান (২২)। আট দিনের রিমান্ড শেষে শুক্রবার তাদের আদালতে হাজির করে আবারও রিমান্ড চেয়ে আবেদন করেন গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার মাহফুজুর
দুদক কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক বলেন, আইন ও বিধি অনুসারে যা যা করা দরকার, করা হচ্ছে। ইতোমধ্যে স্থাবর-অস্থাবর সম্পদ ফ্রিজ করা হয়েছে। আমরা জানতে পেরেছি, হিসাব ফ্রিজ করার আগেই টাকা উঠিয়ে নেওয়া হয়েছে। কতটুকু নিয়েছে, তা অনুসন্ধান কর্মকর্তারা খতিয়ে দেখবেন।
আবেদনে বলা হয়, উত্তম কুমার বিশ্বাসের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে অনুসন্ধান শুরু হয়েছে, যা বর্তমানে চলমান। ইতোমধ্যে তার ও তার স্ত্রীর নামে সম্পদ বিবরণীর নোটিশ জারি করে প্রতিবেদন দাখিল করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশিদ বলেছেন, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের অন্যতম দুই হোতা নেপাল ও মার্কিন যুক্তরাষ্ট্রে পালিয়ে আছে।
একাধিক দৈনিকে প্রকাশিত কিছু প্রতিবেদনের প্রসঙ্গ টেনে আবেদনে বলা হয়, ‘দুর্নীতির অভিযোগে আজিজ আহমেদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত রিপোর্ট জাতীয় ও আর্ন্তজাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। এতে বিশ্বব্যাপী এবং জাতিসংঘের শান্তি মিশনে ব
আনোয়ারুল আজিম আনার হত্যামামলাসহ তদন্তাধীন মামলা নিয়ে গণমাধ্যমে বক্তব্য দেওয়া বন্ধ চেয়ে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, পুলিশের মহাপরিদর্শক এবং পুলিশ কমিশনার বরাবর আইনি নোটিশ পাঠানো হয়েছে। বুধবার (২৯ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির এই তিনজনকে আইনি নোটিশ পাঠান।
বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চু, তার স্ত্রী শিরিন আকতার ও সন্তানসহ ছয়জনের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগে আদালতে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গত ২৩ মে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত বেনজীর আহমেদের ৮৩টি দলিলের সম্পদ জব্দের নির্দেশ এবং তার স্ত্রী ও মেয়ের নামে থাকা ব্যাংক হিসাবগুলোও অবরুদ্ধ করতে আদেশ দিয়েছিলেন।