নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে যাত্রীবাহী একটি ট্রলার ডুবে গেছে। ট্রলারটিতে মোট ৩৯ জন যাত্রী ছিলেন। স্থানীয় জেলেদের সহযোগিতায় ৩২ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হলেও এখনো ৭ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলীয় উপজেলা রাঙ্গাবালীতে দুদিন ধরে চলছে টানা বৃষ্টিপাত। এর পাশাপাশি অমাবস্যার প্রভাবে জোয়ারের সময় অস্বাভাবিকভাবে নদ-নদীর পানি বেড়ে যায়। জলোচ্ছ্বাসের উচ্চতাও ছিল স্বাভাবিক সময়ের চেয়ে দুই থেকে তিন ফুট বেশি।
সৈকতসংলগ্ন সড়ক নির্মাণে ঢেউয়ের আঘাত থেকে সংরক্ষণের ব্যবস্থা না নেওয়ায় সড়কটি ভেঙে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। এ পরিস্থিতিতে সড়ক নির্মাণে নিম্নমানের কাজসহ নানা অনিয়মের অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে স্থানীয় উপজেলা প্রশাসন।
পটুয়াখালী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মহিলা এমপি কাজী কানিজ সুলতানা হেলেন ও তার দুই ছেলে তাজ হোসেন তালুকদার এবং মাহিন হোসেন তালুকদারের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন পটুয়াখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার এক চাচাতো ভাই ও ভগ্নিপতির সঙ্গে কুয়াকাটায় বেড়াতে যান রাজেশ। হোটেল সাগর নীড়ে উঠেছিলেন। শনিবার সকাল ১০টার দিকে তারা সমুদ্রে গোসল করতে নামেন। এ সময় রাজেশ ঢেউয়ের টানে সমুদ্রের গভীরে গিয়ে তলিয়ে যান।
মামলায় উল্লেখ করা হয়, জুলাই আন্দোলনে শহীদ পিতা জসিম হাওলাদারের কবর জিয়ারত করে নানাবাড়ি পাঙ্গাসিয়া ইউনিয়নের নলদোয়ানী গ্রামে যাওয়ার পথে গত ১৮ মার্চ সন্ধ্যায় দুমকি উপজেলার একই ইউনিয়নের রাজগঞ্জ গ্রামের কলেজছাত্রী লামিয়া আক্তার (১৭) দলবদ্ধ ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে দুই জনকে আসামি করে দ
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে আরপিসিএল- কর্তৃপক্ষ।
পরিবারের সদস্যরা জানান, ধর্ষণের শিকার হওয়ার পর থেকে চরম মানসিক অস্থিরতা, অপমানবোধ ও সামাজিক চাপের কারণে মেয়েটি চরম হতাশায় ভুগছিলেন। তাদের ধারণা, মানসিক যন্ত্রণাই শেষ পর্যন্ত তাকে আত্মহত্যার মতো চরম সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।
অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে সবাই মিলে দরজা ভেঙে ঘরে ঢুকে সরোয়ারকে বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ সেখানে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
জুলাই আন্দোলনে ঢাকায় পুলিশের গুলিতে শহীদ পটুয়াখালীর দুমকি উপজেলার জসিম উদ্দিনের মেয়ে লামিয়ার (১৭) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) রাত ১০টার দিকে রাজধানীর শেখেরটেকের ৬নং রোডের ভাড়া বাসা থেকে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।
এদিকে বিনা অনুমতিতে বনে গবাদি পশু চড়ানো নিষেধ থাকলেও ওই এলাকার কিছু ব্যক্তি কোনো ধরনের অনুমতি ছাড়াই তাদের কয়েক শ মহিষ সংরক্ষিত বনে ছেড়ে দিয়েছে। এই মহিষগুলো এখন চারা গাছসহ ছোট ছোট গাছের পাতা খেয়ে বন ধ্বংস করছে।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল ইসলাম জানান, সোমবার সন্ধ্যার দিকে র্যাব ওই এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। সাদা পোশাকে র্যাব সদস্যরা অভিযানে গেলে তাদের ওপর অতর্কিত হামলা চালান স্থানীয় মাদক বিক্রেতারা। র্যাব এ সময় আত্মরক্ষার্থে গুলি চালায়।
ধারণা করা হচ্ছে, টাকা চেয়ে না পেয়ে তারই এক দূরসম্পর্কের নাতি রাতে ঘরে ঢুকে তাকে পিটিয়ে হত্যা করেছেন।
মানববন্ধন চলাকালে আন্দোলনকারীরা হাসপাতাল ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করা, ১৪ এপ্রিলের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ করে দোষীদের শাস্তি দেওয়া এবং ৫০০ শয্যার পূর্ণাঙ্গ হাসপাতাল দ্রুত চালু করে প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়ার তিনটি দাবি তুলে ধরে ধরেন।
ফরিদপুরের আলফাডাঙ্গায় স্ত্রীর শিলের আঘাতে ওবায়দুর রহমান মুন্সি (৫৫) নামে উপজেলা কৃষকদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী ও পুত্রবধূকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
বঙ্গোপসাগরে যেকোনো ধরনের মাছ শিকারে ৫৮ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। মাছের সুষ্ঠু প্রজনন ও উৎপাদন এবং টেকসই আহরণের জন্য এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ বছর এই নিষেধাজ্ঞা ভারতের সঙ্গে একই সময়ে হওয়ায় জেলেরা সন্তুষ্টি জানিয়েছেন।
জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়াতে দীর্ঘদিনের দাবি অনুযায়ী বাংলাদেশ-ভারতে একযোগে আজ মধ্যরাত থেকে বঙ্গোপসাগরে ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। এ সময়ে সমুদ্রে সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে।