হাসনাত পুত্র মঈন আব্দুল্লাহর ৪ দিনের রিমান্ড মঞ্জুর

বরিশাল প্রতিনিধি

বরিশালে বিএনপির শোক মিছিলে হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর এবং বিস্ফোরক দ্রব্য আইনে পৃথক দুটি মামলায় বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত আব্দুল্লাহর ছেলে ও কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মঈন আব্দুল্লাহর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৪ নভেম্বর) বিকেল ৪টায় বরিশাল মেট্রোপলিটন আদালতের বিচারক নূরুল আমিন এই রিমান্ডের আদেশ দেন। একই সঙ্গে আরও দুটি পৃথক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) এসআই এনামুল হক জানান, দুটি মামলার তদন্তকারী কর্মকর্তারা ৫ দিন করে রিমান্ড আবেদন করেছিলেন, তবে বিচারক দু'দিন করে মোট চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। অপর দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে মঈন আব্দুল্লাহকে জেল হাজতে পাঠানো হয়েছে।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জানান, গত ২৩ অক্টোবর বরিশালে বিএনপির শোক মিছিলে হামলা এবং নগরীর সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দুটি মামলা দায়ের করেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক এবং সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার। এই দুটি মামলায় রোববার মঈন আব্দুল্লাহকে রিমান্ডে নেয়া হয়।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট লস্কর নূরুল হক জানান, তারা জামিনের জন্য আবেদন করেছিলেন, তবে আদালত দুপক্ষের যুক্তিতর্ক শুনে দুদিন করে মোট চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরবর্তীতে তারা জামিনের আবেদন করবেন বলে জানিয়েছেন।

এর আগে, ২৩ অক্টোবর রাত সাড়ে ৩টায় রাজধানীর গুলশান থেকে মঈন আব্দুল্লাহকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে বরিশালে বিস্ফোরক দ্রব্য আইনসহ পেনাল কোডের বিভিন্ন ধারায় মামলা ছিল।

মঈন আব্দুল্লাহ ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআইয়ের পরিচালক হিসেবেও পরিচিত ছিলেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

৪২ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টি, চট্টগ্রামের বহু এলাকা পানির নিচে

টানা ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীতে ২৪ ঘণ্টায় ৪১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর, যা গত ৪২ বছরের মধ্যে সর্বোচ্চ। প্রবল বর্ষণের সঙ্গে জোয়ারের পানি যুক্ত হওয়ায় নগরের বহু এলাকা পানিতে তলিয়ে গেছে। ডুবে গেছে অন্তত তিনটি গুরুত্বপূর্ণ সড়ক।

১ দিন আগে

চট্টগ্রামে জলাবদ্ধতা: ৬৫০ যাত্রী নিয়ে আটকা কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস

মঙ্গলবার (৭ জুলাই) দুপুর সাড়ে বারোটার দিকে ষোলশহর স্টেশন অতিক্রম করার পর রেললাইনে জমে থাকা পানির কারণে ট্রেনটি আর সামনে এগোতে পারেনি। পরে ট্রেনটি পিছিয়ে এনে ষোলশহর স্টেশনে রাখা হয়।

১ দিন আগে

অপহরণ মামলায় যুবশক্তির কেন্দ্রীয় নেতাসহ ৫ জন কারাগারে

কারাগারে পাঠানোদের মধ্যে রয়েছেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আরিফ মুন। অন্য আসামিরা হলেন হাসিন ইসরাক মিম, আজমীর হোসেন ওরফে প্রেম এবং থানায় নেওয়ার পথে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে আটক আরও দুই ব্যক্তি। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

১ দিন আগে

চট্টগ্রামে মৌসুমের সর্বোচ্চ বৃষ্টি— জলাবদ্ধতায় দুর্ভোগ, ভেঙেছে সড়ক

মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৩৩০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস, যা চলতি মৌসুমে সর্বোচ্চ। টানা বর্ষণ ও সকালের জোয়ারের প্রভাবে নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কোথাও সড়ক ভেঙেছে, কোথাও গাছ উপড়ে পড়েছে। দুর্ভোগে পড়েছেন নগরবাসী।

১ দিন আগে