হাসিনাসহ ৯ শতাধিক নেতাকর্মীর নামে মামলা

বরিশাল প্রতিনিধি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের ৯ শতাধিক নেতাকর্মীর নামে হত্যা-চেষ্টার মামলা হয়েছে। মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী, পানিসম্পদ প্রতিমন্ত্রী, দুই সিটি মেয়র ও জেলা পরিষদ চেয়ারম্যানও আসামি।

রোববার (২০ অক্টোবর) বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় এ মামলা করেন।

মামলার বাদী জিয়াউদ্দিন সিকদার জানান, কোতোয়ালি মডেল থানায় অভিযোগ জমা দিলেও কিছু ভুল-ভ্রান্তি থাকায় মামলা দায়ের হয়নি। এরপর তিনি আদালতের শরণাপন্ন হন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তলব করে বিচারক মামলা দায়েরের নির্দেশ দেন। এরপর চলতি মাসে দ্বিতীয় দফায় থানায় অভিযোগ জমা দেন বাদী জিয়াউদ্দিন সিকদার।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, যাচাই-বাছাই শেষে রোববার মামলা দায়ের হয়েছে। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হুকুমের আসামি। তাকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া নামধারী আরও ৫০৩ জন এবং অজ্ঞাতনামা ৪০০ জনকে আসামি করা হয়েছে।

এজাহারে বলা হয়েছে, আসামিরা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সশস্ত্র ক্যাডার। প্রধান আসামি শেখ হাসিনা গত ১৫ বছর ধরে সমগ্র বাংলাদেশকে একটি নৈরাজ্যের জনপদ ও ভয়াল উপত্যকায় পরিণত করেন। তিনি স্বৈরশাসন কায়েম করতে বিরোধী মতের বিরুদ্ধে অবস্থান নিয়ে দমন-পীড়নের মাধ্যমে ভয়ের সংস্কৃতি চালু করেন।

মামলার অন্যান্য আসামিরা বরিশাল নগরে ত্রাসের রাজত্ব কায়েম করেন। জনমনে আতঙ্কের লক্ষ্যে নগরের বিভিন্ন সড়কের মোড়ে ও অলিগলিতে সশস্ত্র অবস্থায় অবস্থান করেন।

সাধারণ মানুষ প্রধান আসামি শেখ হাসিনার স্বৈরাচারী আচরণের কোনো প্রতিবাদ করলেই অন্য আসামিরা অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়তেন। ঘটনার আগে থেকেই ছাত্র-জনতার আন্দোলনকে স্তব্ধ করার জন্য এক নম্বর আসামির হুকুমে অন্য আসামিরা অস্ত্রের মহড়া দিয়ে আসছিলেন।

এরই ধারাবাহিকতায় ১৯ জুলাই নগরের দুপুরে সিঅ্যান্ডবি সড়কে বিএনপি শোক র‌্যালি বের করে। ছাত্র-জনতাকে নিয়ে বের করা শোক র‌্যালি নস্যাৎ করতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আসামিরা সশস্ত্র অবস্থায় বিস্ফোরক দ্রব্য ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালান।

আসামিরা হত্যার উদ্দেশ্যে তাদের হাতে থাকা পিস্তল, শটগান ও রিভলভার দিয়ে গুলি করেন। পরে মামলার বাদীর কাছ থেকে লাইসেন্স করা পিস্তল ও নগদ প্রায় তিন লাখ টাকা ছিনিয়ে নিয়ে তাকেসহ (বাদী) বেশ কয়েকজনকে কুপিয়ে জখম করেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

১১ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১৩ ঘণ্টা আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

১৪ ঘণ্টা আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

১৫ ঘণ্টা আগে