ইসরায়েলসহ ইরাক-কুয়েতের মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে উত্তেজনার পারদ চড়িয়ে ইসরায়েলসহ ইরাক ও কুয়েতে অবস্থিত তিনটি মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলার দাবি করেছে ইরান।

দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের ছোড়া ভারী ক্ষেপণাস্ত্র সরাসরি ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিবের শিল্পাঞ্চলে আঘাত হেনেছে। একইসঙ্গে ইরাকের ‘হারির’ বিমানঘাঁটি এবং কুয়েতের ‘আলি আল সালেম’ ও ‘আরিফজান’ ঘাঁটিতেও সুপরিকল্পিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।

এই হামলার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করা হলেও যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে একের পর এক এমন পাল্টাপাল্টি হামলা পুরো অঞ্চলকে এক ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement