তেলঙ্গানায় বিস্ফোরণে নিহত বেড়ে ৩৫

ডেস্ক, রাজনীতি ডটকম
বিস্ফোরণের পর আগুনে দগ্ধ তেলেঙ্গানার রাসায়নিক কারেখানা। ছবি: পিটিআই

ভারতের তেলঙ্গানা রাজ্যের সাঙ্গারেড্ডি জেলার পাসামিলারাম শিল্প এলাকায় একটি চুল্লিতে বিস্ফোরণের পর ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়েছে। সবশেষ তথ্য বলছে, ওই বিস্ফোরণে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩৫ জন।

মঙ্গলবার (১ জুলাই) ভারতীয় রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা পিটিআই এ তথ্য দিয়েছে। এর আগে সোমবার সকালে ভয়াবহ বিস্ফোরণ হয় ওই রাসায়নিক কারখানায়। বিস্ফোরণের পরই কারখানায় আগুন লেগে যায়।

জেলা পুলিশ সুপার পরিতোষ পঙ্কজ পিটিআইকে বলেন, ধ্বংসাবশেষ সরানোর সময় এখন পর্যন্ত ৩২ জনের মরদেহ পাওয়া গেছে। হাসপাতালে মৃত্যু হয়েছে তিনজনের। উদ্ধারকাজ এখনো চলছে।

জেলা প্রশাসন জানিয়েছে, সিগাচি কেমিক্যালস কারখানায় ঘটে যাওয়া এ দুর্ঘটনায় চারজনকে শনাক্ত করা হয়েছে। বাকিদের শনাক্ত করার চেষ্টা চলছে।

ভয়াবহ এ বিস্ফোরণের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক জানিয়েছেন। এক্স হ্যান্ডেলের পোস্টে তিনি লিখেছেন, তেলেঙ্গানার সাঙ্গারেড্ডিতে কারখানায় অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় আমি শোকাহত। যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি আমাদের সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে প্রতিটি নিহতের পরিবারকে দুই লাখ টাকা এবং আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছেন মোদি।

লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীও শোক জানিয়েছেন এ দুর্ঘটনায়। তেলেঙ্গার স্বাস্থ্যমন্ত্রী সি দামোদর জানিয়েছেন, মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি ঘটনাস্থল পরিদর্শন করেন।

সোমবার কারখানাটির আগুন নেভানোর পর শুরু হয় ধ্বংসস্তূপ সরানোর কাজ। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে বেশ কয়েকজন শ্রমিক ১০০ মিটার দূর পর্যন্ত ছিটকে পড়েন।

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের ফলে কারখানার শেডটি পুরোপুরি উড়ে গেছে। এমনকি বিস্ফোরণের জেরে কারখানার পাশের একটি বাড়ি ভেঙে পড়ে। আরও একটি বাড়িতে ফাটল দেখা গেছে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ট্রুথ সোশ্যাল পোস্ট আগাম দেখার পেইড সেবা, ট্রাম্পের বিরুদ্ধে মামলা

ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের পরিচালিত এ সেবায় মাসে সর্বোচ্চ ১ লাখ ডলারের বিনিময়ে ট্রুথ সোশ্যালে থাকা ১০টি গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টের পোস্ট অন্যদের আগে দেখার সুযোগ দেওয়া হয়। এসব অ্যাকাউন্টের মধ্যে ট্রাম্পের নিজের অ্যাকাউন্টও রয়েছে।

১৩ ঘণ্টা আগে

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সাড়ে ৭ লাখ অ্যাকাউন্ট সরিয়েছে মেটা

বৃহস্পতিবার রয়টার্সের খবরে বলা হয়, মেটা জানিয়েছে, গত ডিসেম্বরে নিষেধাজ্ঞা কার্যকরের পর থেকে জুন পর্যন্ত ১৬ বছরের কম বয়সী বলে সন্দেহ করা এসব অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা হয়েছে। এর মধ্যে জানুয়ারিতে মাসেই ইনস্টাগ্রামের ৩ লাখ ৩১ হাজার এবং ফেসবুকের ১ লাখ ৭৩ হাজার অ্যাকাউন্ট সরানো হয়েছিল।

১৪ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রে ১৫ বছর পর একই দিনে ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর

যুক্তরাষ্ট্রের মৃত্যুদণ্ডবিষয়ক তথ্যকেন্দ্র ডেথ পেনাল্টি ইনফরমেশন সেন্টারের (ডিপিআইসি) হিসাবে, ২০১০ সালের পর দেশটিতে এক দিনে এত বেশি মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা আর ঘটেনি।

১৪ ঘণ্টা আগে

আল কায়েদা বাংলাদেশে নেটওয়ার্ক সম্প্রসারণের চেষ্টা করছে: জাতিসংঘ

বাংলাদেশে নিজেদের সেল প্রতিষ্ঠার জন্য একিউআইএস দেশটিকে ব্যবহার করার চেষ্টা করছে বলেও প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ২০২৫ সালের ১০ নভেম্বর দিল্লির লাল কেল্লার সামনে বোমা বিস্ফোরণের পেছনেও একিউআইএসের সংশ্লিষ্টতা ছিল বলে উল্লেখ করা হয়েছে।

১৫ ঘণ্টা আগে