ডেস্ক, রাজনীতি ডটকম

ইসরায়েল, যুক্তরাষ্ট্র বা অন্য কোনো শত্রু রাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করলে মৃত্যুদণ্ড দেওয়া যাবে এ রকম নতুন একটি আইন অনুমোদন করেছে ইরানের পার্লামেন্ট। পাশাপাশি স্টারলিংকসহ অননুমোদিত ইন্টারনেট ব্যবহারেও শাস্তির বিধান রাখা হয়েছে।
ইরানি সংবাদমাধ্যম ‘ইরান ইন্টারন্যাশনাল’ জানিয়েছে, সোমবার (৩০ জুন) এই আইন পাস হয়। এতে বলা আছে ইসরায়েল ও আমেরিকার সঙ্গে যেকোনো রকম সহযোগিতা ‘পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি’র শামিল। এই অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।
আইনে আরও উল্লেখ করা হয়, শত্রু রাষ্ট্রের পক্ষে ইরানের নিরাপত্তা ও জাতীয় স্বার্থের পরিপন্থি গোয়েন্দা তৎপরতা, অপারেশন বা কোনো কর্মকাণ্ড চালানোর সর্বোচ্চ শাস্তি হল মৃত্যুদণ্ড।
এ ছাড়া, ইসরায়েলকে সমর্থন, বৈধতা দেওয়া কিংবা সামরিক, অর্থনৈতিক বা প্রযুক্তিগত সহায়তার মাধ্যমেও যদি কেউ পরোক্ষভাবে তাদের সহযোগিতা করে, তাহলেও মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে।
আইনটি অনুযায়ী, নির্দেশ অমান্যকারীদের বেত্রাঘাত, অর্থদণ্ড অথবা দুই বছর পর্যন্ত কারাদণ্ডও হতে পারে। একইসঙ্গে অনুমোদনহীন ইন্টারনেট ডিভাইসের ব্যবহার, আমদানি বা বিক্রিও নিষিদ্ধ করা হয়েছে।
এই আইন পাসের মাধ্যমে ইরান সরকার স্পষ্টভাবে জানিয়ে দিল, তারা প্রযুক্তি নিরাপত্তা, সাইবার অপরাধ ও বিদেশি গোয়েন্দা তৎপরতার বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে।

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাত দিনব্যাপী দাফনের আনুষ্ঠানিকতা আজ শুক্রবার শুরু হয়েছে। লাখ লাখ শোকাহত মানুষ এতে অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। ইরান ও ইরাকের বিভিন্ন শহরে ধর্মীয় আনুষ্ঠানিকতা, শোকসভা ও শোকমিছিলের আয়োজন করা হয়েছে।
১২ ঘণ্টা আগে
হুংকার ছেড়ে মেজর জেনারেল আমির হাতামি বলেন, আমরা পূর্বের চেয়ে আরও দৃঢ় সংকল্পের সাথে ইরানি জাতির মূল শত্রু—আমেরিকা এবং অপরাধী জায়নবাদী গোষ্ঠীর উদ্দেশ্যে অত্যন্ত পরিষ্কার ভাষায় ঘোষণা করছি যে আমাদের শহীদ নেতা খামেনির পবিত্র রক্তের প্রতিটি ফোঁটার প্রতিশোধ আমরা নেবই। এই কাপুরুষোচিত হামলার চড়া মূল্য তাদের
১২ ঘণ্টা আগে
দক্ষিণ ফ্রান্সের অদ বিভাগে ছড়িয়ে পড়া একটি বড় দাবানলে এখন পর্যন্ত প্রায় ৯০০ হেক্টর এলাকা পুড়ে গেছে। আগুনের ধোঁয়ায় আকাশ ঢেকে গেছে এবং আশপাশের বসতবাড়ি হুমকির মুখে পড়েছে।
১৩ ঘণ্টা আগে
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১টা ৪ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার। আর এর উৎপত্তিস্থল ছিল হিরারা শহর থেকে প্রায় ১৩৬ কিলোমিটার উত্তর-পূর্বে সাগরের তলদেশে।
১৪ ঘণ্টা আগে